নগর প্রতিবেদক: ডেঙ্গুর ক্রমবর্ধমান প্রকোপ রোধ এবং দীর্ঘমেয়াদি জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানের লক্ষ্যে স্থানীয় প্রশাসনের দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে নগরীর দেওয়ানহাট মোড়ে একটি সচেতনতা বিষয়ক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার( ২৪ জুলাই) বিকেল ৪টায় গণসংহতি আন্দোলন ডবলমুরিং থানা শাখার উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, বন্দরনগরী চট্টগ্রামে সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হওয়া এবং ডেঙ্গুর ভয়াবহ রূপ ধারণ করা নগরবাসীর স্বাভাবিক জীবনযাত্রাকে চরমভাবে ব্যাহত করছে। নাগরিক জীবনের এই সংকটময় পরিস্থিতিতে সিটি কর্পোরেশন ও সংশ্লিষ্ট প্রশাসনিক কর্তৃপক্ষ দায়িত্বশীল ভূমিকা পালন না করায় জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। অবিলম্বে মশক নিধন কার্যক্রম জোরদার করা, নিয়মিত ড্রেন পরিষ্কার রাখা এবং পরিকল্পিত ও সমন্বিত উদ্যোগ গ্রহণের মাধ্যমে জনস্বাস্থ্য সুরক্ষার জোরালো দাবি জানান তারা।
ডবলমুরিং থানা গণসংহতি আন্দোলনের সাধারণ সম্পাদক নুরুন্নেছা মুন্নির সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন গণসংহতি আন্দোলনের জাতীয় পরিষদের সদস্য অপূর্ব নাথ। এছাড়াও বক্তব্য রাখেন ডবলমুরিং থানা কমিটির সদস্য সাজিদ সামী চৌধুরী, হোসনে আরা সুমি এবং মোসাম্মৎ সুমাইয়া।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন ডবলমুরিং থানা কমিটির সদস্য মোহাম্মদ ইব্রাহিম এবং ২৮ নম্বর, ২৩ নম্বর ও ২৪ নম্বর ওয়ার্ডের সংগঠক যথাক্রমে মোসাম্মৎ ফারজানা, মোসাম্মৎ পারভিন ও মোসাম্মৎ রোকসানা।