নোয়াখালী প্রতিনিধি: বেগমগঞ্জ পুলিশ কর্তৃক ৩টি বিদেশি পিস্তল, ৮ রাউন্ড গুলি, ৩টি ম্যাগাজিন ও রেজিস্ট্রেশনবিহীন একটি মোটরসাইকেলসহ ১ জন অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। আজ সোমবার(০৮ জুন)সন্ধ্যায় বেগমগঞ্জ থানাধীন বাংলা বাজার থেকে গোপালপুরগামী সড়কের গোপালপুর ব্রিজ সংলগ্ন পাকা রাস্তার উপর একটি বিশেষ পুলিশ চেকপোস্ট বসিয়ে তল্লাশীকালে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতঅস্ত্র ব্যবসায়ীর নাম মো: রাহিম (২১)। তার বাড়ী বেগমগঞ্জ থানার গোপালপুর ইউনিয়নে।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে বেগমগঞ্জ মডেল থানায় অস্ত্র আইনে মামলা দায়েরসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া, ব্যাপক জিজ্ঞাসাবাদ ও অধিকতর তদন্ত অব্যাহত রয়েছে।