সেলিম উদ্দিন, ঈদগাঁও: কক্সবাজারের ঈদগাঁওয়ে জনস্বার্থ ও ব্যবসায়িক কার্যক্রমকে আরও সুশৃঙ্খল করতে একটি জনগুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বাসস্ট্যান্ড এলাকায় গরুর বাজারের পাশেই ছাগল বাজারের জন্য স্থায়ী স্থান নির্ধারণ করা হয়েছে। কক্সবাজার সদর রামু আসনের এমপি লুৎফুর রহমান কাজলের নির্দেশনায় বাজারের ডিসি রোড থেকে ছাগল বাজারটি আজ শনিবার (১৮ এপ্রিল) দুপুরে সরিয়ে নিয়েছেন উপজেলা প্রশাসন।

উপজেলা প্রশাসন, ঈদগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিএনপি পরিবারের সমন্বিত উদ্যোগে এ সিদ্ধান্ত বাস্তবায়ন করা হয়েছে বলে নিশ্চিত করেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবদুল হাকিম।

তিনি বলেন, এমপির নির্দেশে বা প্রশাসনিক তৎপরতায় ছাগল বাজার সরিয়ে নেওয়া হয়েছে। মূল বিষয় হলো ডিসি রোডের ছাগল বাজারের কারনে বাজারে যানজট ও জনদুর্ভোগ লেগেই থাকত। জনদুর্ভোগের বিষয়টি এমপি মহোদয়কে বলা হলে তিনি গতকাল সরজমিন পরিদর্শন করে প্রশাসনকে ছাগল বাজারটি সরিয়ে নেয়ার নির্দেশ দেন। তারই প্রেক্ষিতে উপজেলা প্রশাসন বাজারটি সরিয়ে বিদ্যমান গরু বাজারের পাশে হস্তান্তর করেন।

সংশ্লিষ্টরা জানান, ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা ও সমঝোতার ভিত্তিতে স্থানটি নির্ধারণ করা হয়েছে, যাতে তারা নিরাপদ ও স্থায়ীভাবে ব্যবসা পরিচালনা করতে পারেন। এতে উচ্ছেদের শঙ্কা কমবে এবং ব্যবসায়ীরা স্বাচ্ছন্দ্যে তাদের ব্যবসা চালাতে পারবেন।

এছাড়া, নির্দিষ্ট স্থানে পশু কেনাবেচার সুযোগ থাকায় ক্রেতারাও সহজে প্রয়োজনীয় পশু সংগ্রহ করতে পারবেন।

এদিকে দীর্ঘদিন পরে হলেও ছাগল বাজারটি ডিসি রোড থেকে সরিয়ে নেয়ায় সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে। তারা এই উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে উপজেলার সামগ্রিক অর্থনৈতিক কার্যক্রমে ইতিবাচক পরিবর্তন আসবে এবং একটি সুশৃঙ্খল বাজার ব্যবস্থা গড়ে উঠবে বলে মনে করেন।