চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি : কক্সবাজারের চকরিয়ার চিংড়িজোনে অভিযান চালিয়ে ৫ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার ভোর হ’তে আজ বৃহস্পতিবার(০২ এপ্রিল) সকাল দশটা পর্যন্ত তাদেরকে সাড়াঁশি অভিযান করে গ্রেফতার করেছে। গ্রেফতারৃকতদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন- সাইফুল ইসলাম প্রকাশ পুতিয়া (৪৫), রমজান আলী (৩৫), নাসির উদ্দিন (৬০) ছোটন মাহমুদ (২৮) ও জমির উদ্দিন বাবুল (৪২)।
আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিরাপদ রাখতে এ অভিযান অব্যাহত রাখা হবে বলে জানিয়েছেন চকরিয়া থানার ভ্রারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনির হোসেন।
তিনি জানান, চিংড়ি ঘের কেন্দ্রিক বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে চকরিয়া থানা পুলিশের আভিযানিক টিম বিশেষ নজরদারি কার্যক্রম জোরদার করা হয়েছে।
গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় পুলিশ দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট ব্যক্তিদের গতিবিধি পর্যবেক্ষণে রাখে। এরই ধারাবাহিকতায় পরিকল্পিত ও সমন্বিত অভিযানের মাধ্যমে চকরিয়া থানাধীন বিভিন্ন মাছের প্রজেক্ট এলাকায় সন্ত্রাসী ও চাঁদাবাজ গ্রেফতার অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতারকৃত আসামীরা দীর্ঘদিন ধরে সংঘবদ্ধভাবে চিংড়ি ঘের কেন্দ্রিক বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল বলে স্থানীয় সূত্রে জানা যায়। উপরোক্ত আসামীদের বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।




