সেলিম উদ্দিন, ঈদগাঁও: বৃহত্তর জনকল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা সদস্য শহীদ জয়নাল আবেদীন চৌধুরী ও সংগঠনের গোড়াপত্তনে তাঁর অবদান অপরিসীম। এছাড়াও সর্বসাধারণের জ্ঞান ভান্ডার সমৃদ্ধকরণে জনকল্যান পাঠাগারের গুরুত্ব ও প্রয়োজনীয়তা বেশি বলে জানিয়েছেন সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল এডভোকেট সাইফুর রহমান। তিনি বৃহত্তর ঈদগাহ জনকল্যাণ পরিষদ ও পাঠাগারের ঈদ পুনর্মিলনীতে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন।
গতকাল বুধবার (২৫ মার্চ) বিকেলে ঈদগাঁও পাবলিক লাইব্রেরি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে কক্সবাজার সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট সলিম উল্লাহ বাহাদুর, সাবেক ভিপি শহিদুল আলম বাহাদুর, উপজেলা জামায়াত আমীর মাওলানা ছলিম উল্লাহ জিহাদী প্রমুখ বক্তব্য রাখেন।
মাস্টার মনির আহমদের সঞ্চালনায় অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন -ডাক্তার আলহাজ আমির সোলতান, অধ্যাপক ফারুক আহমদ, মাষ্টার সৈয়দ নূর হেলালি, মাস্টার নুরুল হক, শাহাব উদ্দিন, মমতাজ উদ্দিন আহমদ মহসিন, মাওলানা এনামুল হক ইসলামাবাদী, সেলিম উল্লাহ ওয়াহেদী, মুফিজুর রহমান মুফিজ, আলহাজ্ব শফিউল আলম, সংগঠনের সদস্য হাজী সেলিম, নিয়ামত উল্লাহ, আবু তাহের, নুরুল হুদা, বেলাল উদ্দিন, রিদওয়ান উল্লাহ, নাসির উদ্দিনসহ আরো অনেকে।
শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা সৈয়দ নুর হেলালি।




