১৭তম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড ২০২৬-এর দিনাজপুর আঞ্চলিক পর্বে চমৎকার সাফল্য দেখিয়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থীরা। প্রতিযোগিতায় মেধা ও গাণিতিক সমস্যা সমাধানের দক্ষতা প্রদর্শনের মাধ্যমে সেরা ১০ জনের তালিকাভুক্তদের মধ্যে স্থান করে নিয়েছেন বিশ্ববিদ্যালয়টির পাঁচজন শিক্ষার্থী।

বাংলাদেশ গণিত সমিতি ও এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে শুক্রবার (৬ নভেম্বর) দেশের আটটি অঞ্চলে একযোগে এই অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়। এর অংশ হিসেবে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (এইচএসটিইউ) আঞ্চলিক পর্বটি আয়োজিত হয়েছিল, যেখানে অংশগ্রহণ করে বেরোবির এই শিক্ষার্থীরা মেধার স্বাক্ষর রাখেন।

দিনাজপুর অঞ্চল থেকে নির্বাচিত বিজয়ী এই পাঁচ শিক্ষার্থী আগামী ৪ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিতব্য জাতীয় পর্যায়ের চূড়ান্ত পর্বে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এমন অর্জনে গভীর সন্তোষ প্রকাশ করে অভিনন্দন জানান বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী। এক অভিনন্দন বার্তায় উপাচার্য বলেন, “জাতীয় পর্যায়ের একটি মর্যাদাপূর্ণ গণিত অলিম্পিয়াডে আমাদের বিশ্ববিদ্যালয়ের পাঁচজন শিক্ষার্থীর সেরা ১০-এর মধ্যে স্থান করে নেওয়া অত্যন্ত গৌরব ও আনন্দের বিষয়। এ অর্জন তাদের মেধা, অধ্যবসায়, নিষ্ঠা ও কঠোর পরিশ্রমের স্বীকৃতি। আমি বিজয়ী শিক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন জানাই।।”