ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীর মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রংপুরে বর্ণাঢ্য সিটি ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। 'সপ্তাহে তিন দিন, জমা পানি ফেলে দিন'—এই প্রতিপাদ্য ও স্লোগানকে সামনে রেখে আয়োজিত এই দৌড় প্রতিযোগিতায় শহরের বিভিন্ন স্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

শুক্রবার (৬ নভেম্বর) ভোর ৬টায় রংপুর নগরীর পাবলিক লাইব্রেরি মাঠে এই ম্যারাথনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ফিতা কেটে কর্মসূচির উদ্বোধন করেন রংপুর সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মাহফুজ-উন-নবী চৌধুরী। বিউটিফুল রংপুর ফাউন্ডেশন এবং রূপান্তর যুব সংগঠনের যৌথ সহযোগিতায় এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। শিশু-কিশোর ও তরুণ-তরুণীসহ সব বয়সের প্রায় পাঁচ শতাধিক রানার নগরীর নির্ধারিত পাঁচ কিলোমিটার সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পাবলিক লাইব্রেরি মাঠে এসে দৌড় শেষ করেন।

দৌড় শেষে পাবলিক লাইব্রেরি প্রাঙ্গণে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। সমাপনী পর্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিউটিফুল রংপুর ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মুন্তাসির পারভেজ অংকুর এবং রূপান্তর যুব ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা শাহরিয়ার নাফিসসহ অন্যান্য স্থানীয় ব্যক্তিত্ব। প্রতিযোগিতায় অংশ নেওয়া দৌড়বিদরা জানান, ডেঙ্গু সচেতনতার পাশাপাশি শারীরিক ও মানসিক সুস্থতা বজায় রাখতে এবং তরুণদের মাদক থেকে দূরে রাখতে এ ধরনের ক্রীড়া উদ্যোগ অত্যন্ত কার্যকর।

অনুষ্ঠানে সিটি প্রশাসক অ্যাডভোকেট মাহফুজ-উন-নবী চৌধুরী জানান, প্রধানমন্ত্রী কর্তৃক তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধনের পর থেকেই রংপুর সিটি করপোরেশন একটি পরিচ্ছন্ন নগরী গড়ার লক্ষ্যে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। সম্পতি ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষকে সতর্ক করতেই ম্যারাথনের এই উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আরও উল্লেখ করেন, লেখাপড়ার পাশাপাশি যুবসমাজকে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত রাখার ব্যাপারে প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে। ফলে শিক্ষার্থীদের সুস্থ বিকাশ নিশ্চিত করতে এবং মাদকমুক্ত সমাজ গঠনে বছরজুড়েই রংপুর সিটি করপোরেশনের এই ধরনের সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।