ঠাকুরগাঁও সদর উপজেলার হরিহরপুর (হাজি পাড়া) এলাকায় অভিযান চালিয়ে দুই আপন ভাইবোনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতারকৃতরা হলেন মোসাঃ বাবলি (২৬) ও মোঃ রুবেল রানা (৩২)। তাদের উভয়ের বাবা ছোট বাবু এবং মা মোসাঃ মেরিনা বেগম।

গত ৬ নভেম্বর বুধবার রাতে ডিবি পুলিশের বিশেষ এ অভিযানে ২২ পিস ইয়াবা ও মাদক বিক্রির ১৪,৮০০ টাকাসহ তাদের হাতেনাতে ধরা হয়। ডিবি সূত্রে জানা যায়, আসামিদের মধ্যে বাবলীর মাথার চুলের খোপার ভেতরে ইয়াবাগুলো লুকানো ছিল। তারা চায়ের দোকান চালানোর আড়ালে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চালিয়ে আসছিল বলে পুলিশের কাছে তথ্য ছিল।

ঠাকুরগাঁও গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ এ টি এম গোলাম রসুল জানান, জেলা পুলিশ সুপার মো: বেলাল হোসেনের নির্দেশনায় মাদক ও অনলাইন জুয়া নির্মূলে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। গোপন সংবাদের ভিত্তিতে হরিহরপুর এলাকায় এই অভিযান চালানো হয়। তিনি আরও জানান, গ্রেফতারকৃত রুবেলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ইতোমধ্যেই ১১টি মামলা রয়েছে। বর্তমান ঘটনার বিষয়ে মামলার প্রক্রিয়া চলমান রয়েছে এবং পুলিশ সুপার মো: বেলাল হোসেনের নির্দেশনায় ডিবি পুলিশের এই মাদক বিরোধী কার্যক্রম অব্যাহত থাকবে।