রাউজান সংবাদদাতা: রাউজান উপজেলার পাহাড়তলী গ্রামের জম্মজাত গুনীজন ওস্তাদ অমিতাভ-পায়রা ফাউন্ডেশনের উদ্যোগে প্রায় দু’শত রোজাদারদের মাঝে ২য় বারের মত ইফতার বিতরণ করা হয়েছে ।পবিত্র রমজান মাসে রোজাদারদের প্রতি সহমর্মিতা জানাতে ইফতার বিতরণ করে যাচ্ছেন মানবিক প্রতিষ্ঠান সঙ্গীতজ্ঞ ওস্তাদ অমিতাভ-পায়রা ফাউন্ডেশন।
মাহে রমজানে ইফতার বিতরণ কর্মসূচির অংশ হিসেবে ২য় বারের মত আজ বুধবার(০৪ মার্চ) নগরীর চকবাজার পেশকার বিল্ডিং এর মাঠে এলাকায় দরিদ্র ও শ্রমজীবী রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করা হয়। প্রায় দু’শত রোজাদারদের মাঝে অমিতাভ-পায়রা ফাউন্ডেশন এর পক্ষ থেকে এই ইফতার বিতরণ করা হয়েছে।
এ সময় ফাউন্ডেশনের পক্ষে ইফতার বিতরণ কার্যক্রম পরিচালনায় ছিলেন ফাউন্ডেশন পরিবারের সদস্যরা ।
সাংবাদিক রতন বড়ুয়ার সঞ্চালনায় ও চ্যানেল আই তারকা সঙ্গীতশিল্পী জনি বড়ুয়ার সার্বিক ব্যবস্থাপনায় পরিবারের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন- শিল্পী বড়ুয়া, চন্দ্রিমা বড়ুয়া মুনমুন, অধ্যাপক দীপঙ্কর বড়ুয়া, পাপিয়া বড়ুয়া, শিল্পী অরূপ বড়ুয়া,সমাজ সেবক দিপক বড়ুয়া,বিটন বড়ুয়া ও রুবেল আহমেদ প্রমুখ ।
তারা বলে,ন রমজান হলো সহমর্মিতা ও সংযমের মাস এখানে জাতি ধর্ম বর্ন কোন ভেদাভেদ নেই। তারা আরো বলেন আমরা বিগত ৪ বছর ধরে বিভিন্নভাবে সাধারণ মানুষের পাশে থেকে সহযোগীতা করে আসছি এবং ভবিষ্যতেও এ সেবা কার্যক্রম চলমান রাখবো।
এখানে নেই কোনো ধর্মের ভেদাভেদ, নেই কোনো আলাদা পরিচয়। সবার আগে আমরা মানুষ। অসহায় রোজাদার ও শ্রমজীবি মানুষের মাঝে আমরা ইফতার বিতরণ করতে পেরে নিজেদের খুব ভালো লাগছে ।




