চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের চকরিয়ায় ট্রাকচাপায় নওশাদ শরীফ নামে ষষ্ঠ শ্রেণির এক ছাত্র নিহত হয়েছে।আজ মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে চকরিয়া থানা সংলগ্ন হিন্দুপাড়ার টেক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নওশাদ শরীফ চকরিয়া গ্রামার স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্র।

স্থানীয়রা জানান, শিক্ষার্থী নওশাদ শরীফ স্কুলে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন। এ সময় সড়ক পারাপারের সময় মালবাহী একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান নওশাদ। পরে স্থানীয়রা ছুটে এসে ট্রাকের নিচ থেকে নওশাদের নিথর দেহ উদ্ধার করেন।

চকরিয়া থানার ওসি মো.মনির হোসেন বলেন, ঘটনাস্থল থেকে নওশাদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন করা হয়েছে। ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে।