জাতীয় নির্বাচনে একসঙ্গে লড়লেও আসন্ন স্থানীয় সরকার নির্বাচন ও সংসদে বিরোধী ভূমিকা কেন্দ্র করে ১১ দলীয় ঐক্যের দুই প্রধান শরিক জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মধ্যে কৌশলগত দূরত্ব স্পষ্ট হয়ে উঠছে।
দুনিয়ার বৈষয়িক অর্জন ও প্রিয়জনদের ছেড়ে একদিন সবাইকে পাড়ি দিতে হবে অনন্ত যাত্রায়। পরকালের সেই কঠিন সফরে একমাত্র সঙ্গী হবে মানুষের ইমান ও নেক আমল।
বাংলাদেশ কোস্টগার্ডের পাঁচটি জাহাজের বর্তমান নাম পরিবর্তন করে নতুন নাম অনুমোদন দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বৃহস্পতিবার এক চিঠির মাধ্যমে এই সিদ্ধান্ত জানানো হয়।
সিলেটের ভোলাগঞ্জ স্থলবন্দর পরিদর্শনে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন প্রবাসীকল্যাণ ও শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী। বর্তমানে তিনি সিলেট নগরীর মাউন্ট এডোরা হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, একই সময়ে নতুন করে ১ হাজার ৩১৪ জনের শরীরে সংক্রমণ ও উপসর্গ শনাক্ত করা হয়েছে।
চট্টগ্রামের ফটিকছড়িতে আয়োজিত এক মহাসম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, গণহত্যা, গুম ও নির্যাতনের জন্য অনুশোচনা প্রকাশ না করা পর্যন্ত আওয়ামী লীগকে বাংলাদেশে রাজনীতির সুযোগ দেওয়া হবে না।
কক্সবাজারের মহেশখালী উপজেলার কালমাদিয়ার ঢালায় সড়ক দুর্ঘটনায় আমান উল্লাহ নামে এক স্ক্র্যাপ ব্যবসায়ী নিহত হয়েছেন। শুক্রবার দুপুরে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক বটতলায় প্রকাশ্যে অনুষ্ঠিত হলো ইসলামী ছাত্রশিবিরের প্রকাশনা উৎসব। বিগত সময়ে এখানে ইসলামী সংস্কৃতি চর্চার ওপর যে বিধিনিষেধ ছিল, তা ২৪-এর গণঅভ্যুত্থানের মাধ্যমে দূর হয়েছে বলে মন্তব্য করেছেন শিবির নেতারা।
চাঁদপুর প্রেস ক্লাবের ব্যবস্থাপনায় এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উদ্যোগে ‘আধুনিক সাংবাদিকতা ও কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব’ বিষয়ক দুদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।
কক্সবাজারের টেকনাফে মানবপাচারকারীদের আস্তানায় যৌথ বাহিনীর অভিযানে ৫৬ জন জিম্মিকে উদ্ধার করা হয়েছে। অভিযানে গুলিবর্ষণের ঘটনায় মো. তিতাস শেখ নামে এক সেনা সদস্য নিহত হয়েছেন।
ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসে করা ৩৫৬ রানের জবাবে ব্যাট করতে নেমে ৫১ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। বর্তমানে মুশফিক ও হৃদয়ের জুটিতে ঘুরে দাঁড়ানোর লড়াই চালাচ্ছে স্বাগতিকরা।