বাংলাদেশ কোস্টগার্ডের পাঁচটি জাহাজের নাম পরিবর্তনের অনুমোদন দিয়েছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সীমান্ত-৩ শাখা থেকে গত বৃহস্পতিবার (৫ নভেম্বর) কোস্টগার্ডের মহাপরিচালকের কাছে এ সংক্রান্ত একটি অনুমোদনপত্র পাঠানো হয়েছে। মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মাসফিকা হোসেন স্বাক্ষরিত ওই চিঠিতে জাহাজগুলোর বর্তমান নামের পরিবর্তে প্রস্তাবিত নতুন নাম ব্যবহারের কথা জানানো হয়েছে। এর আগে কোস্টগার্ডের পক্ষ থেকেই নাম পরিবর্তনের এই প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছিল।

অনুমোদন অনুযায়ী, ‘বিসিজিএস জয় বাংলা’ (পেন্যান্ট নম্বর পিসি-২০৮) জাহাজটির নতুন নাম রাখা হয়েছে ‘বিসিজিএস অদম্য বাংলা’। এছাড়া ‘বিসিজিএস সৈয়দ নজরুল’ (পিএল-৭১) জাহাজের নাম পরিবর্তন করে ‘বিসিজিএস ফিরোজ কবীর’, ‘বিসিজিএস তাজউদ্দীন’ (পিএল-৭২) জাহাজের নাম ‘বিসিজিএস নুরুল ইসলাম’, ‘বিসিজিএস মনসুর আলী’ (পিএল-৭৩) জাহাজের নাম ‘বিসিজিএস এম হুমায়ুন কবীর’ এবং ‘বিসিজিএস কামরুজ্জামান’ (পিএল-৭৪) জাহাজের নাম ‘বিসিজিএস আশরাফ সিদ্দিকী’ করা হয়েছে। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমেই জাহাজগুলোর এই নাম পরিবর্তন কার্যকর করা হয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।