চাঁদপুরে স্থানীয় সংবাদকর্মীদের পেশাগত দক্ষতা বাড়াতে ‘আধুনিক সাংবাদিকতা ও কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব’ শীর্ষক দুদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। চাঁদপুর প্রেস ক্লাবের ব্যবস্থাপনায় এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির যৌথ উদ্যোগে শুক্রবার (৬ নভেম্বর) বেলা আড়াইটায় প্রেস ক্লাব মিলনায়তনে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁদপুরের জেলা প্রশাসক (ডিসি) আহমেদ জিয়াউর রহমান। জেলার বিভিন্ন পর্যায়ের শতাধিক সাংবাদিক এই কর্মশালায় অংশ নিচ্ছেন। অনুষ্ঠানের শুরুতে প্রেস ক্লাবের পক্ষ থেকে আমন্ত্রিত অতিথিদের সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান সংবাদ পরিবেশনায় নিজস্বতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, চাঁদপুর থেকে প্রকাশিত দৈনিক পত্রিকাগুলো নিয়মিত পড়ার অভিজ্ঞতা থেকে দেখা যায় অনেক খবরই হুবহু একই রকম ছাপা হয়। এই প্রবণতা থেকে বের হয়ে প্রতিটি সংবাদপত্রের নিজস্বতা ধরে রাখা এবং সংবাদের গুরুত্ব বুঝে প্রচার ও প্রকাশ করা প্রয়োজন। সাংবাদিকদের দায়িত্ববোধ ও সচেতনতার কথা স্মরণ করিয়ে দিয়ে ডিসি বলেন, সমাজকে সচেতন করতে যে বিষয়গুলো তুলে ধরা হয়, তা সাংবাদিকদের নিজেদেরও মেনে চলা উচিত। বর্তমান প্রেক্ষাপটে এই প্রশিক্ষণ কর্মশালাকে অত্যন্ত সময়োপযোগী অভিহিত করে চাঁদপুরের নানা সংবাদের পাশাপাশি স্থানীয় সাংস্কৃতিক অঙ্গনের খবরগুলোও সচিত্র তুলে ধরার জন্য তিনি আহ্বান জানান।

প্রেস ক্লাব সভাপতি সোহেল রুশদীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এমএ লতিফের সঞ্চালনায় আয়োজনে বিশেষ অতিথির বক্তব্য দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএমএন জামিউল হিকমা। কর্মশালায় প্রশিক্ষক হিসেবে আলোচনা করেন বিদেশি বিশেষজ্ঞ প্রশিক্ষক অধ্যাপক ড. গ্রেগ সাইমনস এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক ড. মো. আব্দুল কাবিল খান। এ ছাড়া কর্মশালার তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের পাবলিক রিলেশন অফিসার আনোয়ার হাবিব কাজল। উদ্বোধনী আয়োজনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের প্রভাষক মেহরাবুল হক এবং তানভীর আহমেদ উপস্থিত ছিলেন।