স্টাফ রিপোর্টারঃ ঢাকা উত্তর মহানগর এর ক্যান্টনমেন্ট থানা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও আগামী দিনের সাধারণ সম্পাদক পদপ্রার্থী হাজী আব্বাস উদ্দীন ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ঢাকা বাসীকে মুজিবীয় শুভেচ্ছা জানিয়েছেন।
তিনি বলেন, ৭ মার্চ বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ ও নির্দেশে সমগ্র বাঙালি জাতি স্বাধীনতার জন্য মানসিক ও বাস্তব প্রস্তুতি নেওয়া শুরু করে। ২৬ মার্চ আসে সেই সুযােগ, স্বাধীনতার চূড়ান্ত ঘােষণা এবং বাঙালিদের সশস্ত্র প্রতিরােধ। তাই এদিন আমাদের জাতীয় জীবনের এক মহালগ্ন। আজ বাংলাদেশের স্বাধীনতার ৫১ বছর। দীর্ঘ এই ৫১ বছরে ইতিহাসের পাতায় আছে পাওয়া না পাওয়ার শত কথা। অতীতের সকল দুঃখ কথা ভুলে আগামীর দিনে নতুন প্রত্যাশায় এগিয়ে যেতে হবে আমাদের। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ধীরে ধীরে উন্নয়নের রোল মডেল হয়ে এগিয়ে যাচ্ছে দেশ।
স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ও আদর্শকে ধারণ করে দেশকে এগিয়ে নিতে হবে। দেশের প্রত্যেক মানুষকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে কাজ করে যেতে হবে। কেননা এই দেশ বঙ্গবন্ধুর, এ দেশ বাঙালির, এ দেশ আমার আপনার সবার। তাই দেশের উন্নয়নে সকলকেই দেশপ্রেমী হয়ে দেশের উন্নয়নে কাজ করতে হবে।



