বিনোদন ডেস্ক: কিছুদিন আগে বিচ্ছেদের ঘোষণা দিয়েছিলেন দক্ষিণী সুপারস্টার ধানুশ ও রজনীকান্তের কন্যা পরিচালক ঐশ্বরিয়া। তাদের বিচ্ছেদের খবর শুনে ভক্ত-অনুরাগীরা বেশ কষ্ট পেয়েছিলেন। এমনকি ধানুশের বাবাও তাদের এই বিচ্ছেদ থেকে বিরত থাকতে বলেছিলেন।

রবিবার পরিচালক ও ধানুশের বড় ভাই সেলভারাঘাবনের জন্মদিনে শুভেচ্ছা জানান রজনীকান্তের মেয়ে ঐশ্বর্য। এদিন তার সঙ্গে একটি ছবি শেয়ার করেন ঐশ্বর্য লেখেন, ‘আমার বন্ধু, গুরু, ফাদার ফিগারকে জন্মদিনের শুভেচ্ছা।’

ঐশ্বর্যের সেই শুভেচ্ছা নিজের অ্যাকাউন্টে শেয়ার করে তার উদ্দেশ্য ধানুশের দাদা লেখেন, ধন্যবাদ। এমনকি ঐশ্বর্যকে নিজের মেয়েও আখ্যা দেন।

ধানুশ ও ঐশ্বর্য বিচ্ছেদ ঘোষণার সময়েই জানিয়েছিলেন দুজনের সম্মতিতেই এটা হচ্ছে। তবে তারা আলাদা হলেও দুই ছেলে যাত্রা ও লিঙ্গাকে একইসঙ্গে দেখাশোনা করবেন দুজনে।

এদিকে ধানুশের বাবাও তাদের এই বিচ্ছেদের বিষয়ে বলেন, তারা আলাদা হতে চেয়েছেন কিন্তু এখনও আইনি প্রক্রিয়া চালু হয়নি। এটি আর পাঁচটা দাম্পত্য কলহের মতো। তিনি ছেলের সঙ্গে কথা বলবেন। এরপর হায়দরাবাদে হোটেলে ধানুশ-ঐশ্বরিয়ার একই রুমে থাকা নিয়েই আশাবাদী অনুরাগীরা। সকলেই চান বিচ্ছেদের সিদ্ধান্ত বদলে ফেলুক এই তারকা দম্পতি। এখন আগামী দিনে তারা কী সিদ্ধান্ত নেন, সেদিকেই তাকিয়ে আছেন সবাই।