দি ক্রাইম,কুমিল্লা: কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার উত্তর হাওলা ও নাথেরপেটুয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের চার নেতা-কর্মী ফেনসিডিলসহ গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩ মার্চ) রাতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি দল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জেলার সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকা থেকে তাদের গ্রেফতার করে। এ ব্যাপারে শুক্রবার সদর দক্ষিণ মডেল থানায় মামলা হয়েছে। বিকেলে জেলা ডিবির ওসি সত্যজিৎ বড়ুয়া বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ ও মামলার অভিযোগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে জেলা ডিবি পুলিশের একটি দল পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় মনোহরগঞ্জগামী একটি প্রাইভেট কার তল্লাশি করে ২০ বোতল ফেনসিডিল জব্দ করা হয় এবং ঐ চারজনকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় আটককৃত প্রাইভেটকারটি (ঢাকা মেট্রো-গ-১৭-৯৭৬৯) মনোহরগঞ্জ উপজেলার উত্তর হাওলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল হান্নান হিরণের বলে পুলিশ জানিয়েছে।

কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাইফুদ্দিন আহমেদ পাপ্পু বলেন, এ ঘটনা জানার পর মনোহরগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে এ বিষয়ে তাদের বিরুদ্ধে সাংগঠনিকভাবে ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়েছে। তারা ব্যবস্থা না নিলে সংগঠনের জেলা পর্যায় থেকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

জেলা ডিবির ওসি সত্যজিৎ বড়ুয়া জানান, বৃহস্পতিবার রাতে ফেনসিডিলসহ ঐ ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এ ব্যাপারে সদর দক্ষিণ মডেল থানায় মামলা হয়েছে। সদর দক্ষিণ মডেল থানার ওসি দেবাশিষ চক্রবর্তী জানান, গ্রেফতারকৃত আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।