বিনোদন ডেস্ক: আলোচিত-সমালোচিত চিত্রনায়িকা পরী মনিসহ তার দুই সহযোগী আশরাফুল ইসলাম দীপু ও কবির চৌধুরীর বিরুদ্ধে রাজধানীর বনানী থানায় দায়ের করা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে।
মঙ্গলবার (১ মার্চ) ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক নজরুল ইসলামের আদালতে মামলার বাদী র্যাব-১ এর কর্মকর্তা মজিবর রহমান প্রথমে সাক্ষ্য দেন। তার জবানবন্দি শেষে আসামি পরী মনি, দিপুু ও কবীরের পক্ষে জেরা করেন। দিপু ও কবীরের পক্ষে জেরা শেষ হলেও পরী মনির পক্ষে শেষ হয়নি। এই অবশিষ্ট জেরা ও পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ২৯ মার্চ দিন ধার্য করেছেন আদালত।
এদিকে আসামীদের মধ্যে পরী মনি অসুস্থ থাকায় আদালতে উপস্থিত হতে পারেননি। তার পক্ষে আইনজীবী নীলাঞ্জনা রিফাত সৌরভী সাক্ষ্যগ্রহণ পেছানোর জন্য এদিন সময় চেয়ে আবেদন করেন। তবে আদালত সাক্ষ্যগ্রহণ করলে পরীমনির পক্ষে আইনজীবী সৌরভী হাজিরা দেন।




