প্রেস বিজ্ঞপ্তি: মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে পর্যটন নগরী কক্সবাজারে শুরু হয়েছে সপ্তাহব্যাপী ভাষা ও সংস্কৃতি উৎসব। আজ মঙ্গলবার (২২ ফেব্রুয়ারী) বিকালে পাবলিক লাইব্রেরী সংলগ্ন শহীদ দৌলত ময়দানে বেলুন ও পায়রা উড়িয়ে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাহিদ ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বিভীষণ কান্তি দাশ।
বক্তব্য রাখেন কক্সবাজার জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক সোমেশ্বর চক্রবর্তী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রেজাউল করিম, জেলা শিক্ষা অফিসার মো. নাছির উদ্দিন, সাংস্কৃতিক এবং নাট্য ব্যক্তিত্ব এড. তাপস রক্ষিত ও কক্সবাজার প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. মুজিবুল ইসলাম, কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের পরিচালক মং এ খেন প্রমূখ।

জেলাপ্রশাসক মো: মামুনুর রশীদের সার্বিক নির্দেশনায় দেশের সংস্কৃতি ও ভাষা নিয়ে ৭ দিন ব্যাপী আয়োজিত উৎসবে রয়েছে নানা অনুষ্ঠানমালা। তারমধ্যে ২২ ফেব্রুয়ারী সন্ধ্যা ৬টায় আবৃত্তি, নৃত্য, একক সঙ্গীতানুষ্ঠান, চাকমা ও রাখাইন নৃত্য। ২৩ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টায় উল্টাকাব্য, রাখাইন-চাকমা নৃত্য ও একক সঙ্গীতানুষ্ঠান। ২৪ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টায় হাইল্যাগীত, আঞ্চলিক জারি গান ও একক সঙ্গীতানুষ্ঠান। ২৫ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টায় ভাষা চর্চা নিয়ে প্রবন্ধ পাঠ, মাতৃভাষায় কবিতা পাঠ, রাখাইন নৃত্য ও একক সঙ্গীতানুষ্ঠান। ২৬ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টায় আবৃত্তি, রাখাইন নৃত্য ও একক সঙ্গীতানুষ্ঠান। ২৭ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টায় উল্টাকাব্য, বান্ডা (দলীয়) ও একক সঙ্গীতানুষ্ঠান। ২৮ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টায় গাছা, আবৃত্তি, একক সঙ্গীতানুষ্ঠান।
Post Views: 713



