নিজস্ব প্রতিনিধি: দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা বিএনপির উদ্যোগে আজ সোমবার (১২ আগষ্ট) বিকেল বেলা এক মিছিল ও বিরাট সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা সদরের দরবেশহাট শাহপীর সড়কের সংযোগস্থলের এক হোটেল চত্ত্বর থেকে মিছিলটি বের করা হয়।
বৃষ্টি উপেক্ষা করে উপজেলাধীন ৯ ইউনিয়ন থেকে খন্ড খন্ড মিছিলে সমাবেশ যোগদান করেন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ সমর্থকরা।
পরে মিছিলটি লোহাগাড়া বটতলী মোট ষ্টেশন প্রদক্ষিণ করে। দলীয় ব্যানার নিয়ে মিছিলে সামনের সারিতে ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য আসহাব উদ্দীন চৌধুরী, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব সাজ্জাদুর রহমান, বিএনপি নেতা এটিএম জাহেদ চৌধুরী, দক্ষিণ জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক জসিম উদ্দীন, বিএনপি নেতা এড: আবু তাহের চৌধুরী, নাছির উদ্দীন চৌধুরী, যুবদল নেতা নাজিম উদ্দীন ও নুরুল আবছারসহ অন্যান্য নেতৃবৃন্দ।
মিছিল শেষে নেতৃবৃন্দ লোহাগাড়া বটতলীতে সমাবেশে বক্তব্য রাখেন। এতে বর্তমান সরকারের প্রতি অভিনন্দন জানান ও বক্তারা অচিরেই সুষ্ঠ, অবাধ ও নিরাপেক্ষ নির্বাচনের দাবী করেন। বক্তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তিতে আনন্দ প্রকাশ করেন।




