দি ক্রাইম ডেস্ক: কোটা সংস্কার নিয়ে সারা দেশে চলমান আন্দোলনের তোপের মুখে পড়ে সোমবার দুপুরে পদত্যাগ করে দেশত্যাগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী দেশত্যাগের পর সারা দেশে আওয়ামী লীগের নেতৃকর্মীরা বিপাকে পড়েছেন। ক্ষমতাশীন আওয়ামী লীগের শাসনামলে সারা দেশে যারা লুটপাট, হত্যা, নৈরাজ্য করেছেন তারা জীবন নিয়ে বেশি শঙ্কিত হয়ে পড়েছেন।
বিকেল ৪টার দিকে নাটোর জেলা আওয়ামী লীগের কার্যালয় ও সদর আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের বাসভবন জান্নাতি প্যালেসে আগুন দেয় বিক্ষুব্ধরা
নাটোরে বিক্ষুব্ধ জনতা সদর আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের বাড়ি ও জেলা আওয়ামী লীগের কার্যলয়ে আগুন ধরিয়ে দিয়েছে।
সোমবার বিকেল ৩টার পর থেকে শহরের বিভিন্ন এলাকা থেকে মূল সড়কে ছাত্র-জনতার খণ্ড খণ্ড মিছিল নিয়ে বের হয়।
বিকেল ৪টার দিকে জেলা আওয়ামী লীগের কার্যালয় ও সদর আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের বাসভবন জান্নাতি প্যালেসে আগুন দেয় বিক্ষুব্ধরা। বিকেল ৫টার দিকেও আগুন জ্বলছিল।
শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছাড়ার খবরে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসে। শহরের কানাইখালী পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান নেয় হাজারো মানুষ।




