নিজস্ব প্রতিনিধি: দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্ঠে মারা গেল ৩২ বছরের যুবক মোঃ আলমগীর। উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের হামিদের বাপের পাড়া একলাকায় আজ বুধবার (১৭ জুলাই)সকাল ১১টায় এ দূর্ঘটনা ঘটে। তিনি স্থানীয় বাসিন্দা মৃত মোঃ কালু মিয়ার পুত্র।
সূত্রমতে, আলমগীর মাছ ধরতে স্থানীয় একটি কুয়ায় পানি নিষ্কাশনের জন্য অস্থায়ী বৈদ্যুতিক মোটর স্থাপন করেন আগেরদিন। ঘটনার দিন মোটরের একটি ছিদ্র বন্ধ করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ঠ হয়। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে পৌছায় উপজেলা সদরের এক বেসরকারি হাসপাতালে। সেখানে পরীক্ষা-নিরিক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। আলমগীর পেশায় একজন টমটমচালক ও দু’সন্তানের জনক বলে জানা গেছে।
Post Views: 294




