বোয়ালখালী প্রতিনিধি: চট্টগ্রামের বোয়ালখালীতে খালের পাশ থেকে ফৌজিয়া ফারিহা (২০) নামে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৬ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১০টার দিকে উপজেলার জ্যেষ্ঠপুরা এলাকার ভাণ্ডালজুরি খালের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
ফারিহা খরণদ্বীপ ইউনিয়নের মুন্সিপাড়া এলাকার এ বি এম আনসারুল্লাহর কন্যা। তিনি ওই এলাকার স্যার আশুতোষ সরকারি কলেজে ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।
বোয়ালখালী থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুর রহমান গণমাধ্যমকে বলেন, স্থানীয়দের কাছ থেকে সংবাদ পেয়ে মরদেহটি উদ্ধার করা হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি থেকে তার পরিচয় শনাক্ত করেন পরিবারের লোকজন। নিহতের পরিবারের অভিযোগ সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Post Views: 308



