লোহাগাড়া প্রতিনিধি: দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়ায় দিনব্যাপী প্রাণীসম্পদ প্রদর্শনের আয়োজন ছিল ১৬ ফেব্রুয়ারি বুধবার। উপজেলা প্রাণীসম্পদ কার্যালয় চত্বরে এ প্রদর্শনী বাস্তবায়ন করেন প্রাণীসম্পদ ও ভেটেরিনারী হাসপাতাল। প্রাণীসম্পদ ডেইরী উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় এ প্রদর্শনীতে ৮টি গরু স্টল, ৮টি ছাগলের স্টল, মুরগী ও কবুতরসহ বিভিন্ন প্রজাতির পাখির স্টল ছিল। গরুর স্টলগুলিতে ছিল শাহীওয়াল, ব্রাহামা, হোল্ডস্ট্যান প্রিজিয়ান এনসহ নানাপ্রজাতির। ছাগলের স্টলগুলিতে ছিল হরিয়ানা ও তোতাপুরিসহ নানা প্রজাতির। মুরগীর মধ্যে ছিল লেয়ার ও সোনালীজাতের। এছাড়াও ছিল নানা প্রজাতির কবুতর ও টিয়া পাখি। কবুতর স্টলে ছিল একজোড়া ১৩ হাজার টাকা মূল্যের বেসিং রেড চেকার ও একজোড়া সাড়ে ৩ হাজার টাকা মূল্যের ময়ূরপঙ্খিসহ নানা প্রজাতির। কবুতর স্টলের মধ্যে লোহাগাড়া রেসিং প্রিজিয়ন ক্লাব অন্যতম। প্রদর্শনী স্থানে বেসরকারী মহিলা উদ্যোক্তাসহ স্টল ছিল ৩ টি।

প্রাণীসম্পদ প্রদর্শনী উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় একইদিন সকাল সাড়ে ১১টায়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিনিধি কৃষি কর্মকর্তা মুনিরুল ইসলাম। বক্তব্য রাখেন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. এসএম খালেকুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা লোহাগাড়া প্রেসক্লাব সভাপতি নুরুল ইসলাম, পোল্ট্রি এসোসিয়েশন সভাপতি তৈয়ব তাহের, উপজেলা মৎস্য কর্মকর্তা আবদুর রাজ্জাক, স্থানীয় সরকার প্রতিনিধি আবু সাঈদ রানা ও ডেইরী খামার মালিক মহিউদ্দীন প্রমূখ। আলোচনা সভার সঞ্চালক ছিলেন উপজেলা প্রাণীসম্পদ সম্প্রাসারণ কর্মকর্তা য়ইং নুফ্রো মার্মা।

আলোচনা সভায় বক্তারা প্রাণী সম্পদ উন্নয়নে বর্তমান সরকার আন্তরিকভাবে কাজ করছেন বলে উল্লেখ করেন। ডেইরী ফার্ম মালিকেরা গরুচোর প্রতিরোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রয়োজনীয় হস্তক্ষেপ কামনা করেছেন।