নিজস্ব প্রতিবেদক: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও নির্বাচন কমিশনার (ইসি) নিয়োগের জন্য সার্চ কমিটিতে আসা ৩২২ জনের নামের তালিকায় রয়েছে চট্টগ্রামের ১২ জনের নাম।

তালিকায় থাকা ১২ জনই মধ্যে যেমন আছেন সাবেক সেনা কর্মকর্তা, শিক্ষাবিদ তেমন রয়েছেন ম্যাজিস্ট্রেট, আইনজীবী ও সাংবাদিকসহ পেশায় দায়িত্ব পালন করা ব্যক্তিবর্গ। তাঁরা সকলেই চট্টগ্রামের হলেও পেশা গত দায়িত্ব পালন করেছেন দেশের বিভিন্ন স্তরে।

সোমবার মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটে প্রকাশিত হয় ৩২২ জনের তালিকা। এতে নাম রয়েছে সাবেক সেনাপ্রধান মেজর জেনারেল (অব.) হারুনুর রশিদ, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের সাবেক সচিব অপরূপ চৌধুরী, সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করা সাবেক অতিরিক্ত সচিব রোকন উদ-দৌলা, বর্তমান সরকারের ডেপুটি এটর্নি জেনারেল অ্যাডভোকেট মো. আবুল হাশেম। বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সাবেক চেয়ারম্যান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আব্দুল মান্নান।

এছাড়া নাম রয়েছে স্থানীয় সরকার বিশেষজ্ঞ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সাবেক শিক্ষক অধ্যাপক ড. তোফায়েল আহমদ, আছেন চবি অর্থনীতি বিভাগের সাবেক অধ্যাপক ড. জ্যোতি প্রকাশ দত্ত ও লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. কাজী এস এম খসরুল আলম কুদ্দুসী।

এ তালিকায় আরও আছেন, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. নীতিশ চন্দ্র দেবনাথ, চট্টগ্রামের সোবহানিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা কাযী মঈনুদ্দিন আশরাফী, ফ্যাশন ডিজাইনার বিবি রাসেল এবং চট্টগ্রাম থেকে প্রকাশিত দৈনিক পূর্বতারা সম্পাদক সাইফুল ইসলাম সিদ্দিকী।