লোহাগাড়া প্রতিনিধি: দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়ায় সাড়ে ৮হাজার ইয়াবা ট্যাবলেটসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। ইয়াবা পাচারে ব্যবহৃত একটি জীপও জব্দ করা হয়েছে ইয়াবা বিরোধী এ অভিযানে। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের জাঙ্গাইল্লা এলাকায় ইয়াবাসহ পাচারকারীদের আটক করা হয়েছে।

লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমান জানিয়েছেন গোপন সংবাদের ভিত্তিতে গত ১৪ ফেব্রুয়ারি সোমবার রাতে ইয়াবা বিরোধী অভিযান পরিচালনা করেছেন এসআই গোলাম কিবরিয়ার নেতৃত্বে পুলিশের একটি টিম।

সূত্র মতে রাত ৯টায় চট্টগ্রাম শহরমুখী একটি বাসে তল্লাশী চালিয়ে শাহাদাত হোসেন সাগরকে (২৫) আড়াই হাজার এবং তারেক মনোয়ারকে (৩০) এক হাজার ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়। পরে, একইমুখী একটি জীপ গাড়ি থামিয়ে তল্লাশী চালানো হয়। তল্লাশীকালে ৫হাজার ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয় মোহাম্মদ ফয়সাল (২৫) নামের একজনকে। ফয়সাল নিজেকে সাংবাদিক ও বিবিসি বাংলা প্রতিনিধি হিসেবে পরিচয় দেন বলে পুলিশ জানায়।

আটক শাহাদাত হোসেন সিরাজগঞ্জের বাঘবাড়ি এলাকার হায়দার আলীর পুত্র, তারেক মনোয়ার কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুমখালীর মৃত আবদুল গণির পুত্র এবং ফয়সাল চট্টগ্রাম মহানগরীর ডবলমুরিং ধনিয়া পাড়ার মৃত মো. আলীর পুত্র। ইয়াবাসহ আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে লোহাগাড়া থানায় মামলা রুজু করা হয়েছে।  