কক্সবাজার প্রতিনিধি: ভালবাসা দিবস ও মুজিব শতবর্ষে উপলক্ষে দলীয় নেতাকর্মীদের প্রীতি উপহার দিয়েছে কক্সবাজার পৌরসভার ১২ নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি শাহেদ আলী। এসময় তাদের ফুল দিয়ে উপহার সামগ্রী তুলে দেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও পৌর মেয়র মুজিবুর রহমান। ভালবাসার দিনে ব্যতিক্রম উপহার সামগ্রী পেয়ে খুশি নেতাকর্মীরা।
সোমবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে ১২ নং ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে এ উপহার সামগ্রী দেয়া হয়। এসময় দেড় শতাধিক নেতাকর্মীর মাঝে এ সামগ্রী তুলে দেন নেতৃবৃন্দরা।
সামগ্রীতে রয়েছে- গরুর মাংস, দেশী মুরগী, চাল, ডাল পেয়াজ রসুন আলু, তেল, মসলা সামগ্রী।
উপহার পাওয়া জাফর আলম বলেন, এমন ভালবাসা ভুলে যাবার নয়। আমার নেতারা যে ভালবাসা দেখালেন সত্তি প্রশংসনীয়। আওয়ামীলীগ গরিবের সরকার এটি বার বার প্রমাণিত। আজকের এ উদ্যেগ তারই উদাহরণ হয়ে থাকবে। ছেলে-মেয়েকেও বলবো আমার দল ভালবাসা আমার প্রতি দৃড়ভাবে রয়েছে।
আরেকজন নুরুল আমিন বলেন, এটি কল্পনাতেও ছিল না। ভালবাসা দিবস বলে সবাই পরিবার নিয়ে ঘুরাঘুরি করছে। আর আমার দল আমাকে মনে রেখেছে। এমন ভালবাসা ভুলার নয়।
প্রীতি উপহার অনুষ্ঠানে পৌর মেয়র মুজিবুর রহমান বলেন, মুজিব শতবর্ষ ও আজকে যে ভালবাসার দিন সেটি নেতাকর্মীদের মাঝে ছড়িয়ে দিতে এ উদ্যোগ নিয়েছে ওয়ার্ড আওয়ামীলীগ। অসচ্ছল তৃণমুলের নেতাকর্মীরা এ উপহার সামগ্রী পাবেন। তাদের নিয়েই আমাদের ভালবাসা।
১২ ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি শাহেদ আলী শাহেদ বলেন, ভালবাসা দিবসে ফুল ও মুজিবর্ষ উপলক্ষ্যে এ আয়োজন। আমরা দেড় শতাধিক নেতাকর্মীর মাঝে এই ভালবাসা ছড়িয়ে দিয়েছি। এ সামগ্রী দিয়ে অন্তত দুইদিন খেতে পারবে আমার নেতাকর্মীদের পরিবার।
এসময় উপস্থিত ছিলেন-কক্সবাজার পৌর আওয়ামীলীগের সভাপতি মো. নজিবুল ইসলাম, সাধারণ সম্পাদক উজ্জ্বল কর, ১২ ওয়ার্ডের কাউন্সিলর এম এ মনজুর।



