ফটিকছড়ি প্রতিনিধি: ফটিকছড়িতে জসিম উদ্দিন (৩০) নামে এক ব্যাক্তিকে জবাই করে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে।

সোমবার (১৪ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার ভুজপুর থানার দাঁতমারা ইউনিয়নের নিচিন্তা গ্রামে এ ঘটনা ঘটে। সে উক্ত এলাকার আলী আহসানের পুত্র।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায় পারিবারিক কলহ ও ফেইসবুক স্ট্যাটাস দেওয়াকে কেন্দ্র করে একই গ্রামের আক্কাস ও মামুনের সাথে জসিমের সাথে মারামারির ঘটনা ঘটে। এক পর্যায়ে জসিম ছুরিকাঘাতে আহত হলে হাসপাতালে নেওয়ার পথে নিহত হয়।

এ ঘটনায় জড়িত মামুনের বাড়ীতে অগ্নিসংযোগ করেছে স্থানীয় লোকজন।

দাঁতমারা তদন্ত কেন্দ্রের উপ পরিদর্শক মনির হোসেন বলেন, পারিবারিক কলহে দুপক্ষে মারামারির ঘটনা ঘটে। এতে একজন নিহত হয়। আমরা খবর পেয়ে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করি।