মিরসরাই প্রতিনিধি: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনের মিরসরাই অংশে ১২ কিলোমিটারজুড়ে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে।

সোমবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ১১টায় উপজেলার নিজামপুর কলেজ এলাকা থেকে যানজটের সৃষ্টি হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত (দুপুর ১টা) দুইপাশে ১২ কিলোমিটার অংশে এক জায়গায় থেমে আছে সব যানবাহন।

এ বিষয়ে জানতে কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ আব্দুল্লাহকে ফোন দিলে তিনি রিসির্ভ করেননি।

তবে পলিমার মুডিফায়েড বিটুমিন ঢালাইয়ের কাজে নিয়োজিত ঠিকাদারী প্রতিষ্ঠান তাহের এন্ড ব্রাদার্স এর প্রকল্প কর্মকর্তা রাসেল আহমেদ জানান, মিরসরাইয়ের বড়তাকিয়া অংশে চট্টগ্রামমুখী লেনে আমাদের কাজ চলছে। এসময় একটি ট্রাক উল্টে গেলে যানজটের সৃষ্টি হয়। তবে এসময় তিনি দাবি করেন ঘটনাস্থলে কুমিরা হাইওয়ে ফাঁড়ির পুলিশ এসে যানজট নিরসনের চেষ্টা করছে।

হানিফ পরিবহনের যাত্রী মো. মুছা মিয়া জানান, ঢাকা থেকে সকালে গাড়ীতে উঠে দুই ঘন্টা যানজটে আটকা পড়েছি মিরসরাইতে। জানিনা ততক্ষনে পৌঁছাতে পারবো।