দি ক্রাইম, ঢাকা: প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব হিসাবে আজ রবিবার (১৩ ফেব্রুয়ারি) সকালে গোলাম মোঃ হাসিবুল আলম দায়িত্বভার গ্রহণ করেন। ইতঃপূর্বে তিনি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব হিসাবে অত্যন্ত সুনামের সহিত দায়িত্ব পালন করেন।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ৯ম থেকে তদূর্ধ্ব গ্রেডের কর্মকর্তাদের নিয়ে সদ্য যোগদানকৃত সচিব গোলাম মোঃ হাসিবুল আলম একটি পরিচিতি সভা করেন। এ সময় মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাঁকে স্বাগত জানানো হয়। এছাড়া একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে এ মন্ত্রণালয়ের ইতিহাস, সংক্ষিপ্ত পরিচিতি, কার্যক্রম ইত্যাদি সম্পর্কে বিস্তারিত উপস্থাপন করা হয়।
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত প্রতিরক্ষা মন্ত্রণালয়ে কাজ করার সুযোগ করে দেয়ায় মাননীয় প্রাধনমন্ত্রীর প্রতি অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তিনি সকলকে নিয়ে নিষ্ঠার সাথে একত্রে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। সভা শেষে তিনি এ মন্ত্রণালয়ে অবস্থিত বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরসহ সমগ্র মন্ত্রণালয় ঘুরে দেখেন।
Post Views: 592



