দি ক্রাইম, বরিশাল: আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ এবং বেগম রোকেয়া দিবস ২০২০ উপলক্ষে, মহিলা বিষয়ক অধিদপ্তর ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয় এর উদ্যোগে এবং বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সহযোগিতায় “জয়িতা অন্বেষনে বাংলাদেশ” শীর্ষক কার্যক্রমের আওতায় সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন যে নারী ক্যাটাগরীতে বরিশাল বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতা হসেবে নির্বাচিত হয়েছেন আভাস এর নির্বাহী পরিচালক জনাব রহিমা সুলতানা কাজল। আজ রবিবার (১৩ ফেব্রুয়ারি) সকালে বরিশাল সার্কিট হাউজে জয়িতাদের সম্মাননার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফজিলাতুন নেসা ইন্দিরা এমপি।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বরিশালের বিভাগীয় কমিশনার আমিন উল আহসান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো: ওয়াহেদুর রহমান, জিআইডি আখতারুজ্জামান, এসপি মোঃ মারুফ হোসেন এবং বরিশালের জেলা প্রশাসক জসিম উদ্দীন হায়দার।
উক্ত সম্মাননা থেকে প্রাপ্ত সমুদয় অর্থ বরগুনার লঞ্চে অগ্নিকান্ডে ক্ষাতগ্রস্থ্য ৫ টি পরিবারকে প্রদান করার প্রত্যয় ব্যাক্ত করেন আভাস এর নির্বাহী পরিচালক, রহিমা সুলতানা কাজল।
Post Views: 568



