সাতকানিয়া প্রতিনিধি: সাতকানিয়ার কাঞ্চনা ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী রমজান আলীর নৌকা প্রতীকে সীল মারা পরিত্যক্ত অবস্থায় কিছু ব্যালট পেপার উদ্ধার করা হয়েছে।

শনিবার (১২ ফেব্রুয়ারি) কাঞ্চনা ইউনিয়নের ২নং ওয়ার্ড কামাল উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের পেছন থেকে ব্যালটগুলো উদ্ধার হয়। ব্যালটে সীল মারা ও ভিডিও চিত্র এ প্রতিবেদকের নিকট সংরক্ষিত রয়েছে।

জানা যায়,কাঞ্চনা কামাল উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনে কিছু মাটির কাজ চলছিল। এসময় স্থানীয় কয়েকজন ব্যক্তি স্কুলের পেছনে বিলে কাজ করতে গেলে কিছু কাগজ পরিত্যক্ত অবস্থায় দেখতে পায়।

এ ব্যাপারে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি গণমাধ্যমকে বলেন, সকালে প্রতিদিনের মত তারা কামাল উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনে বিলে কাজ করতে গেলে কিছু কাগজ দেখতে পেয়ে হাতে নিলে দেখা যায়,আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী রমজান আলীর নৌকা প্রতীকে সীল মারা বেশ কিছু ব্যালট পেপার। পরে সেগুলো উদ্ধার করে ভয়ে আমরা নিরাপদে সরে যায়।

ব্যালটগুলো পরীক্ষা করে দেখা যায়, ওই ব্যালট পেপারগুলোতে শুধুমাত্র আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী রমজান আলীর নৌকা প্রতীকে সীল মারা রয়েছে। ব্যালটে ভোটারের স্বাক্ষর অথবা কোন টিপ সহি নাই। এছাড়া ব্যালটের পেছনেও দেখা যায়নি সহকারী প্রিসাইডিং এর কোন স্বাক্ষর। অন্য প্রার্থীর প্রতীকে কোন সীল নাই।

এ ছাড়া মূল ব্যালট পেপারের উপরে লেখা রয়েছে, চেয়ারম্যান নির্বাচনের জন্য ব্যালট পেপার। এর নীচে চেয়ারম্যান প্রার্থী মঈন উদ্দীন হাসান। ডানে রয়েছে আনারস প্রতীক। নীচে রয়েছে অপরপ্রার্থী মোহাম্মদ সালামের নামসহ মোটরসাইকেল প্রতীক। এর নীচে আছে রমজান আলীর নৌকা প্রতীকে সীল মারা।

এ ব্যাপারে ৭ ফেব্রুয়ারী অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে কাঞ্চনা ইউনিয়নে নিযুক্ত রিটার্নিং কর্মকর্তা ও রাউজান উপজেলা নির্বাচন কর্মকর্তা অরুণ উদয় চাকমা বলেন,এখনও পরিত্যক্ত সীল মারা কোন ব্যালট পেপার আমি দেখিও নাই এবং হাতেও পাইনি। তবে,অনেক কেন্দ্রের প্রিসাইডিং অফিসার কিছু কিছু ব্যালট পেপার হারিয়ে যাওয়ার হিসাব আমাকে হিসাব দিয়েছিল। পাওয়া যাওয়া ব্যালটগুলো হারিয়ে যাওয়া ব্যালটও হতে পারে।

তিনি আরও বলেন, কেন্দ্রে ব্যালট পেপার হারিয়ে যাওয়ার বিষয় থাকতে পারে। তবুও কেউ যদি আমাকে এ বিষয়ে অভিযোগ করে তাহলে তা নিয়ম অনুযায়ী ব্যবস্থা গ্রহন করা হবে।

সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা বলেন, এ বিষয়ে আমি অবগত নই। তবুও যদি কোন যুক্তি-যুক্ত কারণ থাকে তাহলে তা নির্বাচন কমিশন ও সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার আইনগত ব্যবস্থা গ্রহন করতে পারে।