কক্সবাজার প্রতিনিধি: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, দেশকে অস্থিতিশীল করতে বিদেশে ষড়যন্ত্র করছে বিএনপি-জামায়াত। দেশের উন্নয়ন ও অগ্রগতির স্বার্থে এই ষড়যন্ত্র থেকে দেশকে বাঁচাতে হবে।

মন্ত্রী বলেন, ‘ দীর্ঘ সাড়ে তিন বছর পর বেগম জিয়া যে পদক পেয়েছেন, তা একটি দলীয় পদক। সেখানকার দলীয় নেতারা এই পদক দিয়েছেন। এই পদকদাতাদের কানাডায় কিংবা আন্তর্জাতিকভাবে কোন ভিত্তি নেই। তা হাস্যকর পদক।’

শনিবার (১২ ফেব্রুয়ারি) রাত ৭টার দিকে কক্সবাজার প্রেসক্লাবে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

এসময় মন্ত্রী আরও বলেন, ‘বাংলাদেশকে একসময় তলাবিহীন ঝুড়ি বলে বিদ্রুপ করা হতো। প্রধানমন্ত্রীকে অযোগ্য বলে হাসাহাসি করতো। কিন্তু সেই প্রধানমন্ত্রী উন্নয়নের রুল মডেল হিসেবে দেশকে সমৃদ্ধশালী হিসেবে বিশ্ব দরবারে পরিচিত করেছেন। তিনিই জবাব দিয়ে জানিয়ে দিলেন বিশ্বের সৎ ও পরিশ্রমী নেতাদের মধ্য অন্যতম। বাংলাদেশের নতুন নতুন উন্নয়নমূলক খাতকে সমর্থন করে তিনি দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।’

মন্ত্রী বলেন, ‘বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। করোনা পরিস্থিতিতে বিশ্বের বিভিন্ন দেশ বলেছিল বাংলাদেশে দুর্ভিক্ষ দেখা দিবে। কিন্তু, জননেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা পরিস্থিতি কৌশলে মোকাবেলা করছে।

মন্ত্রী বলেন, গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থস্তব্ধ। গণমাধ্যম ক্ষতিগ্রস্ত হলে রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হয়। গণমাধ্যম সমাজকে সঠিক পথ দেখায়। গণমাধ্যম ঠিকে থাকলে দেশ ঠিকে থাকবে।

কক্সবাজার প্রেসক্লাব ও কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহেরের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কক্সবাজার-রামু আসনের সাংসদ সাইমুম সরওয়ার কমল, মহেশখালী-কুতুবদিয়া আসনের সাংসদ আশেক উল্লাহ রফিক, কেন্দ্রীয় আওয়ামীলীগের ধর্মবিষক সম্পাদক এডভোকেট সিরাজুল মোস্তফা, কক্সবাজার জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. মুজিবুল ইসলাম।