আনোয়ারা প্রতিনিধি : আনোয়ারায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বিএনপি ‘র মিডিয়া সেলের সদস্য ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, জনগণ আওয়ামী লীগ সরকারের ডামি নির্বাচন প্রত্যাখ্যান করেছে। জনগণ ভোটকেন্দ্রে যায়নি। এখানে বিএনপি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আন্দোলনের সফলতা।
গতকাল শনিবার (০৬ এপ্রিল) বিকালে আনোয়ারা উপজেলা বিএনপি’ ও অঙ্গ সংগঠন কর্তৃক আয়োজিত বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, আন্দোলনে নিহত নেতাকর্মীদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা কারা নির্যাতিত, মামলা হামলায় নিপীড়িত নেতাকর্মীদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিলের প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত মন্তব্য করেন।
তিনি বলেন, বিএনপি জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলন চালিয়ে যাচ্ছে। জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দেয়ায় বিএনপি উদ্দেশ্য। বিএনপি জনগণের দল।
তিনি আরো বলেন, বিএনপির নেতাকর্মীদেরকে মামলা মোকাদ্দমা দিয়ে দমন করা যাবে না। গণতন্ত্র প্রতিষ্ঠায় জনগণের ভোটাধিকার বাস্তবায়নে বিএনপি’র গণতান্ত্রিক আন্দোলনে সকলকে এক প্লাটফর্মে কাজ করার জন্য তিনি আহ্বান জানান।
আনোয়ারা উপজেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিনের সভাপতিত্বে আনোয়ারা পারকি কমিউনিটি সেন্টার প্রাঙ্গনে বিএনপি নেতা সরওয়ার হোসেন ও যুবদল নেতা মঞ্জুরের সঞ্চালনায় অনুষ্ঠিত দোয়া ও ইফতার মাহফিলে বক্তব্য রাখেন সাবেক আনোয়ারা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাস্টার রফিক আহমেদ, মোহাম্মদ রফিক ডিলার, মোজাম্মেল হক, ফরিদুল আলম মিল্টন জিয়াউল কাদের জিয়া, ছাত্রদল নেতা আলাউদ্দিন, চট্টগ্রাম মহানগর ছাত্রদল নেতা তুহিন, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জনি, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আলী আকবর আরিফ ও ইসমাইল প্রমুখ।
দোয়া ও ইফতার মাহফিলের আনোয়ারা বিএনপি ও অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ সহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে কারা নির্যাতিত ২৫ জনকে সম্মাননা দেয়া হয়।
অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা ও আন্দোলন সংগ্রামে নিহত নেতাকর্মীদের আত্মার মাগফেরাত কামনা, দক্ষিন জেলা বিএনপির সাবেক সভাপতি মরহুম আলহাজ্ব জাফরুল ইসলাম চৌধুরী, আনোয়ারা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মরহুম মোহাম্মদ শাহজাহান চৌধুরী, দক্ষিন জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মরহুম শহীদুল আলম শহীদ, উপজেলা বি এন পির আহবায়ক কমিটির সম্মানিত সদস্য মরহুম মোহাম্মদ কামাল উদ্দিন ও কৃষক দল নেতা মরহুম নাজিম উদ্দীন, যুবদল নেতা মরহুম মন্জুর আলম এর মৃত্যুতে শোক, বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা ও মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।




