মো. আয়ুব মিয়াজী, চন্দনাইশ: চন্দনাইশে কর্মরত সংবাদকর্মীদের একমাত্র প্রাচীন সংগঠন চন্দনাইশ প্রেস ক্লাবের উদ্যোগে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
আজ রবিবার (০৭ এপ্রিল) বিকালে সংগঠনের সভাপতি এড. মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন- এনু মিয়া-আয়শা খাতুন ফাউন্ডেশনের চেয়ারম্যান শফিকুল ইসলাম রাহী, সাংবাদিক নাছির উদ্দীন বাবলু, সৈকত দাশ ইমন, আবু তালেব আনচারী, শাহাদত হোসেন, আয়ুব মিয়াজী, এম এ হামিদ, মো. মাঈন উদ্দীন, জাহাঙ্গীর আলম, এস এম জাকির, শিবলী সাদেক কফিল, জাহাঙ্গীর আলম চৌধুরী, ওমর ফারুক, আসহাব উদ্দীন হিরু, জাবের বিন রহমান আরজু, মো. মুনতাসির, আবদুল আজিজ প্রমুখ।
তকরির করেন মাও. এস.এম আকরাম আলী।
কোরআন তেলোওয়াত করেন হাফেজ আবদুল সায়েদ হামিদ।
আলোচনা ও দোয়া মাহফিল শেষে মাদ্রাসার এতিম শিক্ষার্থী ও হাফেজদের সাথে ইফতার সম্পন্ন করা হয়। পরিশেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত পরিচালনা করেন অধ্যক্ষ মাও. শফিকুল্লাহ মাহমুদ।




