লিটন কুতবী, কুতুবদিয়া: কুতুবদিয়া উপকূলে পুকুরে ডুবে একই পরিবারের সহোদর ভাই-বোনের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (০৪-এপ্রিল) বিকাল সাড়ে ৩টায় উপজেলার লেমশিখালী ইউনিয়নের নয়াঘোনা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শাহেদা (৮) ও মো. জাকিব (৫) ওই এলাকার মোহাম্মদ দিদারের সন্তান বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও নিহতদের চাচা ছৈয়দ নুর জানান, বৃহস্পতিবার সহোদর ভাই-বোন শাহেদা বেগম এবং মোহাম্মদ জাকিব বাড়ির আঙ্গিনায় খেলার এক পর্যায়ে মোহাম্মদ জাকিব বাড়ির পাশে পুকুরে গোসল করতে নেমে তলিয়ে যায়।

এ সময় তাকে উদ্ধার করতে গিয়ে বড় বোন শাহেদা বেগমও পানিতে তলিয়ে যায়। তাদের না দেখে পরিবারের লোকজন এদিক-ওদিক খোঁজ নিয়ে শিশু দু’টিকে না পেয়ে দীর্ঘক্ষণ পর বাড়ির পাশের পুকুরে শিশু দু’টিকে ভাসতে দেখে। তাৎক্ষনিক দু’জনকে উদ্ধার করে কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক শোভন দাস পরীক্ষা নিরীক্ষার পর শিশু দু’টিকে মৃত বলে ঘোষণা করেন।

পুকুরে ডুবে সহোদর ভাই বোনের মৃত্যুর ঘটনা সত্যতা নিশ্চিত করেন স্থানীয় লেমশীখালী ইউপির চেয়ারম্যান আলহাজ আকতার হোছাইন।