সুকান্ত বিকাশ ধর, সাতকানিয়া : বর্তমানে দেশে শুধু সরকারি চাকুরিজীবীরাই পেনশনের আওতায় রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর দেশের সকল মানুষ যাতে জীবনের শেষ বয়সে কোন আর্থিক সমস্যায় না ভুগে সুন্দরভাবে নিজের জীবন পরিচালনা করতে পারে এজন্য সর্বজনীন পেনশন স্কিম চালু করেছেন। এটি প্রধানমন্ত্রীর দূরদর্শিতা ও যুগান্তকারী পদক্ষেপ বলে আমি মনে করি। এ পেনশন স্কিমে অংশ নিয়ে সকল নাগরিক নিজ ও পরিবারের ভবিষ্যৎ জীবনের সুরক্ষা দিতে পারবে। এ জন্য ৪ টি স্কিম চালু রয়েছে। নিজ সুবিধা অনুযায়ী দেশের সকল নাগরিক যে কোন একটি স্কিমে অংশ নিতে পারবে।

আজ সোমবার(০১ এপ্রিল) দুপুরে সাতকানিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত ও উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সর্বজনীন পেনশন স্কিম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি ও যোগ্যতা অনুসারে পেনশন স্কিমের আওতায় আনায়নের লক্ষ্যে এক অবহিতকরণ সভা ও স্পট রেজিস্ট্রেশন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিল্টন বিশ্বাস এসব কথা বলেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সাতকানিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সালাহ উদ্দিন হাসান চৌধুরী, সাতকানিয়া পৌরসভার মেয়র মো. জোবায়ের, বিভিন্ন ইউনিয়ন (ইউপি) পরিষদ চেয়ারম্যান, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা- কর্মচারী, ইউপি সচিববৃন্দ, ব্যাংক কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ।

সভা সঞ্চালনা করেন সাতকানিয়া উপজেলা সহকারী প্রোগ্রামার আনোয়ার হোসাইন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা অফিস সূত্রে জানা যায়, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের জাতীয় পেনশন কর্তৃপক্ষের উদ্যোগে সর্বজনীন স্কিমটি চালু করা হয়। এতে ৪টি স্কিম চালু রয়েছে। এ স্কিমগুলোর মধ্যে, বিদেশে কর্মরত বাংলাদেশী নাগরিকদের জন্য ‘প্রবাস স্কিম’, বেসরকারি চাকুরিজীবীদের জন্য ‘প্রগতি স্কিম’, স্ব-কর্মে নিয়োজিত ব্যক্তিদের জন্য ‘সুরক্ষা স্কিম’ এবং দারিদ্র সীমার নিচে বসবাসকারীদের জন্য ‘সমতা স্কিম’ চালু রয়েছে। এ স্কিমে অংশ নিতে আগ্রহীরা উপজেলা ডিজিটাল সেন্টার, ইউনিয়ন পরিষদ কার্যালয়, সোনালী ও অগ্রণী ব্যাংকের যে কোন শাখায় যোগাযোগ করে বিনামূল্যে এ সেবা গ্রহণ করতে পারবেন।১৮ থেকে ৬০ বছরের সকল নাগরিক সর্বজনীন পেনশন স্কিমে অংশগ্রহণ করতে পারবেন।

সর্বজনীন পেনশন স্কিমে অংশ নিতে আবেদনকারীকে জাতীয় পরিচয়পত্র, ব্যাংক হিসাব নম্বর, সচল মোবাইল ফোন নম্বর এবং নমিনীর জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন সনদ সঙ্গে নিয়ে আসতে হবে।

এ ব্যাপারে সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা অফিসের সহকারী প্রশাসনিক কর্মকর্তা ফয়সাল আমীর বলেন, সর্বজনীন পেনশন স্কিম এর স্পট রেজিস্ট্রেশনে সাতকানিয়া উপজেলা পরিষদের সম্মানিত ভাইস চেয়ারম্যান সালাহ উদ্দিন হাসান চৌধুরী নিজে এ স্কিমে অংশ নিয়ে স্পট রেজিষ্ট্রেশন কার্যক্রম উদ্বোধন করেন। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণও অংশ নেন।