আনোয়ারা প্রতিনিধি: আনোয়ারা উপজেলার আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় ইউপি চেয়ারম্যানগণ নিরাপত্তায় উদ্বিগ্ন ও উদ্বেগ প্রকাশ করেছেন। দুর্বৃত্ত কর্তৃক চেয়ারম্যানদের হুমকি এলাকায় অপহরণ, চুরি, ছিনতাই, মাদক প্রতিরোধ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ সহ বিভিন্ন বিষয় আলোচনায় উঠে আসে। ইউপি চেয়ারম্যানদের পক্ষ থেকে আইন শৃঙ্খলা হুমকির মুখে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা আজ রবিবার (৩১ মার্চ) বিকেলে উপজেলা পরিষদের সভা কক্ষে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.ইশতিয়াক ইমনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী।

এ সময় উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও চেয়ারম্যান অধ্যাপক এম এ মন্নান চৌধুরী,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মুমিন,থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমেদ,স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মামুনুর রশীদ,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ভারপ্রাপ্ত কমান্ডার আবদুল মান্নান,ইউপি চেয়ারম্যান নোয়াব আলী,শামসুল ইসলাম চৌধুরী,এম.এ কাইয়ুম শাহ, আফতাব উদ্দিন চৌধুরী সোহেল,অসীম কুমার দেব,কলিম উদ্দিন,মাষ্টার মোহাম্মদ ইদ্রিচ,আজিজুল হক চৌধুরী বাবুল,হাসনাইন জলিল চৌধুরী শাকিল,মাধ্যমিক শিক্ষা অফিসার মো.ফেরদৌস,মৎস্য অফিসার মাে.রাশেদুল হক,আনোয়ারা প্রেস ক্লাবের সভাপতি এম আনোয়ারুল হক ,সাধারণ সম্পাদক হুমায়ুন কবির শাহ সুমনসহ উপজেলার বিভিন্ন দপ্তরের বিভাগীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আইশৃঙ্খলা সভায় চেয়ারম্যান মাস্টার মো ইদ্রিচ বলেন, আমাকে না পেয়ে দুর্বৃত্তরা আমার ভাতিজাকে ধারালো অস্ত্র দিয়ে মারাত্মকভাবে আঘাত করেছে। ভাতিজার অবস্থা ভাল নয়। দুর্বৃত্তরা আমাকে ও মামলা প্রত্যাহারের হুমকি দিচ্ছে। দুর্বৃত্তদেরকে আইনের আওতায় আনার জন্য তিনি জোর দাবি জানান।

বারশত ইউপি চেয়ারম্যান ঘটনার নিন্দা জানিয়ে বলেন, তিনি দুর্বৃত্তদেরকে গ্রেফতারের দাবী জানান। পারকী বীচে আইন-শৃঙ্খলার উন্নয়নে ভূমিকা রেখেছিলাম। আজ থেকে নিজেকে প্রত্যাহার করলাম।

রায়পুর ইউপি চেয়ারম্যান আমিন শরীফ বলেন, ওয়ারেন্ট ভুক্ত আসামি প্রকাশ্য ঘুরে বেড়াচ্ছে।

বৈরাগ ইউপি চেয়ারম্যান নোয়াব আলী বলেন, খুনি ও ইয়াবা ব্যবসায়ীদের বিরুদ্ধে এগিয়ে আসতে হবে।

আনোয়ারা সদর ইউপি চেয়ারম্যান অসীম কুমার দেব অপহরণ চুরি ছিনতাই এর ঘটনা তুলে ধরে বলেন, আইনশৃঙ্খলা বাহিনীকে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে কঠোর হতে হবে।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান অধ্যাপক এম এ মন্নান চৌধুরী বলেন, জনপ্রতিনিধিরা যাতে প্রতিহিংসার শিকার না হয় সে ব্যবস্থা নিতে হবে।

প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী বলেন, দুর্বৃত্তদের প্রতিরোধে ভূমিকা রাখতে হবে। আইনশৃঙ্খলার আরো উন্নয়ন ও মাদক প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীকে জোরালো ভুমিকা রাখার জন্য তিনি আহবান জানান।

এদিকে আইনশৃঙ্খলা সভা শেষে উপজেলা সহকারী কমিশনার ভূমি আব্দুল্লাহ আল মুমিন লক্ষ্মীপুর জেলায় বদলি হওয়ায় ফুলেল শুভেচ্ছা জানিয়েছে।