ক্রীড়া প্রতিবেদক: বাংলাদেশ কাবাডি ফেডারেশনের ব্যবস্থাপনায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস (পুরুষ ও নারী) কাবাডি প্রতিযোগিতা ২০২৪ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ সোমবার (২৫ মার্চ)বিকাল ৩টায় পল্টনস্থ কাবাডি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন ও সভাপতি, বাংলাদেশ কাবাডি ফেডারেশন ।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান ও সাধারণ সম্পাদক বাংলাদেশ কাবাডি ফেডারেশন ।

বিশেষ অতিথি হিসাবে আরও উপস্থিত ছিলেন গাজী মোঃ মোজাম্মেল হক বিপিএম (সেবা), অতিরিক্ত ডিআইজি (ডেভেলপমেন্ট), বাংলাদেশ পুলিশ ও যুগ্ম-সম্পাদক, বাংলাদেশ কাবাডি ফেডারেশন।

সভাপতিত্ব করেন মোঃ নিজাম উদ্দিন চৌধুরী পারভেজ, চেয়ারম্যান, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস (পুরুষ ও নারী) কাবাডি প্রতিযোগিতা ২০২৪ ও ক্রীড়া সম্পাদক, বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় নির্বাহী কমিটি। এছাড়াও উপস্থিত ছিলেন কার্যনির্বাহী কমিটির সম্মানিত সদস্যবৃন্দ ও অতিথিবৃন্দ।

স্বাধীনতা ও জাতীয় দিবস (পুরুষ ও নারী) কাবাডি প্রতিযোগিতা ২০২৪ এর ২ টি ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এতে বীরশ্রেষ্ঠ সিপাহী মোস্তফা কামাল কাবাডি দল (৪০) বনাম বীর শ্রেষ্ঠ সিপাহী নূর মুহাম্মদ শেখ কাবাডি দল (৩৩) এর মধ্যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় বীরশ্রেষ্ঠ সিপাহী মোস্তাফা কামাল কাবাডি দল ২ টি লোনাসহ ৪০- ৩৩ পয়েন্টে বিজয়ী হয়।

অন্যদিকে বেগম রোকেয়া নারী কাবাডি দল (৩৬) বনাম শহীদ জননী জাহানারা ইমাম নারী কাবাডি দল (৩২) এর মধ্যে বেগম রোকেয়া নারী কাবাডি দল ১টি লোনাসহ ৩৬-৩২ পয়েন্টে বিজয়ী হয়।