নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়ায় গণহত্যা দিবস উপলক্ষে এক আলোচনা সভা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।আজ সোমবার (২৫ মার্চ) বেলা ১১ টায় অনুষ্ঠিত এ আলোচনা সভায় লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইনামুল হাসান সভাপতিত্ব করেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, মানবসভ্যতার ইতিহাসে এ ধরনের গণহত্যা বিশ্বের আর কোথাও হয়নি। বক্তারা এ দিবস সম্পর্কে বিভিন্ন তথ্য তুলে ধরে বলেন, তৎকালীন পাকিস্তানি সামরিক বাহিনী ৭১ এর ২৫ মার্চ ভয়াল রাতে বাংলাদেশের মানুষের বিরূদ্ধে সর্বাত্মক সামরিক অভিযান শুরু করে। অভিযান শুরু হওয়ার পরই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন।

আলোচনা সভায় বক্তব্য রাখেন লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ রাশেদুল ইসলাম, লোহাগাড়া উপজেলা কৃষি কর্মকর্তা কাজী শফিউল ইসলাম, গোলামবারী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমশুল আলম ও পদুয়া ইউপি চেয়ারম্যান হারুনর রশিদ।

আলোচনা সভার শুরুতে সূচনা বক্তব্য রাখেন লোহাগাড়া প্রেস ক্লাব সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম।

লোহাগাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুরুল ইসলামের সঞ্চালনায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুন
লায়েল সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরিক কর্মকর্তা, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।