প্রদীপ দাশ, কক্সবাজার (সদর ) প্রতিনিধি: কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালের( কমেক) ইন্টার্ন চিকিৎসকরা তাদের বেতন ভাতা বৃদ্ধির দাবিতে রবিবার (২৪ মার্চ ) থেকে দুই দিনের লাগাতার কর্মবিরতি পালন করছেন। এতে হাসপাতালের রোগীদের চিকিৎসা সেবা ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্ঠরা।
কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতাল ইন্টার্ন ডক্টরস কাউন্সিলের (আইডিসি ) সভাপতি ডাক্তার বোরহান উদ্দিন জানান, বর্তমানে ইন্টার্ন চিকিৎসকদের মাসিক বেতন মাত্র ১৫ হাজার টাকা। যা জীবন যাত্রার ব্যয়ের সাথে তাল মেলাতে কষ্টকর হয়ে উঠছে । আমরা দীর্ঘদিন ধরেই বেতন বৃদ্ধির দাবি জানিয়ে আসছি। কিন্তু কর্তৃপক্ষ কোন সাড়া দেননি। বাধ্য হয়ে আমাদের এই কর্মবিরতির পথে নামতে হয়েছে ।
তিনি আরো বলেন, শুধু মাসিক বেতন বৃদ্ধি নয়, নিয়মিত সময়ে বেতন প্রধান এবং কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিতকরণের দাবিও জানিছেন। আমরা সরকারি নির্দেশনা অনুযায়ী ৩০,০০০ টাকা মাসিক বৃত্তি চাই । পাশাপাশি নির্ধারিত সময়ে বেতন ও পেতে চাই। আমরা যে চাপের মধ্যে কাজ করি সেই পরিবেশে নিরাপত্তা নিশ্চিত করা জরুরী। কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি সেবা ছাড়া অন্যান্য বিভাগে চিকিৎসায় ভিঘ্ন সৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা । তবে কর্তৃপক্ষের সাথে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আশা করছেন ইন্টার্ন চিকিৎসকরা ।
এ বিষয়ে মেডিকেল কলেজ হাসপাতালের আর এম ও ডাক্তার মোঃ আশিক জানান, ইন্টার্ন চিকসকের কর্মবিরতিতে হাসপাতালের মিড- লেবেল ও সিনিয়র ডাক্তারদের উপর কিছুটা কাজের চাপ পড়েছে। তবে চিকিৎসা সেবা যাতে ব্যহত না হয় সেভাবে অতিরিক্ত দায়িত্ব দিয়ে সংকট নিরসনের চেষ্টা চলছে।
তিনি আরো জানান, যেহেতু সারাদেশে ন্যায় সকল ইন্টার্ন চিকিৎসকদের বেতন ১৫ হাজার টাকা ,সেহেতু বেতন ও সুযোগ সুবিধা বৃদ্ধির দাবির বিষয়টি কর্তৃপক্ষের হস্তক্ষেপ ছাড়া সুষ্ট সমাধান সম্ভব না। তবে উর্দ্ধতন সংশ্লিষ্ট সূত্র জানিয়েছেন ইতিবাচক আলোচনার মাধ্যমে সমস্যাটি দ্রুত সমাধানের চেষ্টা করা হচ্ছে।




