নিজস্ব প্রতিবেদক: মুক্তিযোদ্ধা পরিবারের উপর রাতের অন্ধকারে পেট্রোল দিয়ে আগুন লাগানোর অভিযোগকে কেন্দ্র করে পুনরায় হামলা চালায় সন্ত্রাসীরা।এমন একটি ঘটনা ঘটেছে কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার ঘোলপাশা ইউনিয়নের শালুকিয়া গ্রামের এক মুক্তিযোদ্ধা পরিবারের উপর।
ঘোলপাশা ইউনিয়ন শালুকিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা কালা মিয়ার ছেলে মোঃ আব্দুল কাদের জানান, আমার পরিবার সহ যে ঘরটিতে থাকি ওই ঘরটিতে গত শনিবার ১০ মার্চ রাত সাড়ে ৩ টায় পেট্রোল মেরে আগুন লাগিয়ে মেরে ফেলার চেষ্টা চালায় স্থানীয় কিছু দুর্বিত্ত। আগুন লাগার সাথে সাথে পেট্রোলের বোতল বিস্ফোরণের আওয়াজের সাথে সাথে আমি ঘুম থেকে উঠে যাই । ঘরের বিতর আগুন দেখে চিৎকার করতে থাকি আর আমার বৃদ্ধ মা ও আমার পরিবারকে বাঁচানোর চেষ্টা করি। আমার চিৎকারের আওয়াজ শুনে স্থানীয়রা এসে আগুন নিভাতে সক্ষম হয়। আগুন লাগানোকে কেন্দ্র করে আমি চৌদ্দগ্রাম থানায় একটি অভিযোগ দায়ের করি। এই অভিযোগকে কেন্দ্র করে গত ১৯ মার্চ রাতে আমার পুরান বাড়ি থেকে আমি ও আমাদের গ্রামের হাসান সহ বাড়িতে যাওয়ার সময় রমিজ উদ্দিন,এনামুল হক খোকন ও রুবেল দলবল নিয়ে এসে আমাদের দু’জনের উপর সন্ত্রাসী হামলা চালায় এই সময় আমাদের চিৎকার শুনে পার্শ্ববর্তী বাড়ির আলেয়া বেগম নামের জনৈক মহিলা এসে আমাদেরকে রক্ষা করার চেষ্টা করে। কিন্তু সন্ত্রাসীরা আলেয়া বেগমের উপর ও সন্ত্রাসী হামলা চালায় এতে আমরা তিনজনে সন্ত্রাসীদের হামলার শিকার হই। পরবর্তীতে স্থানীয় লোকজন এসে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য পাঠানো হয়। এই হামলাকে কেন্দ্র করে আলেয়া বেগম ৪জনকে আসামী করে চৌদ্দগ্রাম থানায় একটি অভিযোগ দায়ের করে।
আলেয়া বেগম জানান, আমি চিৎকারের আওয়াজ শুনে রাস্তায় গিয়ে দেখি কাদেরকে বিভিন্ন অস্ত্র দিয়ে জখম করে রেখেছে আমি কাদেরকে উদ্ধার করতে গেলে আমার উপরও এলোপাতাড়ি হামলা চালায় একরামুল হক খোকন,রমিজ উদ্দিন, মির হোসেন, আবুল কালাম ও রহিম সহ বিভিন্ন সন্ত্রাসীরা। আমি তাদের বিরুদ্ধে থানায় অভিযোগ করায় বর্তমানে আমাকে মেরে ফেলার হুমকি দিয়ে আসছে সন্ত্রাসীরা। এতে আমি ও আমার পরিবার আতঙ্কের মধ্যে দিনযাপন করে যাচ্ছি। আমি চাই যারা এই সন্ত্রাসী হামলার সাথে জড়িত তাদেরকে আইনের আওতায় এনে শাস্তির দাবী জানাই ।




