নিজস্ব প্রতিবেদক: বোয়ালখালীতে ট্রেনের ধাক্কায় নোনা দাস (৭০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। নিহত নোনা দাস বোয়ালখালী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের পূর্ব গোমদন্ডী দাসপাড়ার মৃত সুধাংশু দাসের ছেলে । শুক্রবার (২২ মার্চ) সকাল সাড়ে ১১ টায় চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন ,পাঁচলাইশ মডেল থানার উপ পরিদর্শক রুপন দত্ত।

এর আগে সকাল সাতটার দিকে পৌর সদরের বুড়ি পুকুরপাড় এলাকায় কক্সবাজার গামী ‘কক্সবাজার এক্সপ্রেস’ ট্রেনের সাথে ধাক্কা খেয়ে গুরুতর আহত হন তিনি।

বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডাক্তার মোঃ মাসুদ আলম জানান, গুরুতর আহত নোনা দাসকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চমেক হাসপাতালে রেফার করা হয়েছিল।

গোমদন্ডী রেলওয়ে স্টেশন মাস্টার অনুপম দে বলেন, ৭টা ১০ মিনিটে কক্সবাজারের উদ্দেশ্যে ট্রেনটি গোমদন্ডী স্টেশন ছেড়ে যায়