ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরব ও ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের মাঝামাঝি এলাকায় মেঘনা নদীতে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় ট্রলারডুবির ঘটনায় আরও দু’জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ফায়ার সার্ভিসের ডুবুরি দল আজ শনিবার (২৩ মার্চ) দুপুরে মেঘনা নদীতে তল্লাশি চালিয়ে তাদের মরদেহ উদ্ধার করে।
তারা হলেন, নিখোঁজ পুলিশ কনস্টেবল সোহেল রানার স্ত্রী মৌসুমি আক্তার এবং ভৈরব পৌর শহরের আমলাপাড়া এলাকার টুটন দের মেয়ে আরাধ্য। মরদেহগুলো তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ রির্পোট লেখা পর্যন্ত ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ আছেন আরো ৬ জন।
ঘটনাস্থলে উপস্থিত কিশোরগঞ্জের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ রাসেল শেখ জানান, নিখোঁজদের উদ্ধার না করা পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।
Post Views: 227




