প্রদীপ দাশ, কক্সবাজার (সদর) প্রতিনিধি: কক্সবাজার সার্বজনীন শ্রী শ্রী কৃষ্ণানন্দধাম মহোৎসব উদযাপন পরিষদ এর উদ্যোগে গতকাল বৃহস্পতিবার(২১ মার্চ) বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ও বস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। সকাল ৯টা থেকে অনুষ্ঠিত চক্ষু চিকিৎসা সেবা ও বস্ত্র বিতরণ কার্যক্রম এর উদ্বোধন উপলক্ষে এক বিশেষ আলোচনা সভা ও উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার বায়তুশ শরফ চক্ষু হাসপাতালের মহাপরিচালক শিক্ষাবিদ এম সিরাজুল ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সার্বজনীন শ্রী শ্রী কৃষ্ণানন্দধাম মহোৎসব উদযাপন পরিষদ এর সভাপতি ও কক্সবাজার ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর শ্রী রাজবিহারী দাস।

অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলার সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ডাক্তার নোবেল কান্তি বড়ুয়া।

উপস্থিত প্রধান অতিথি উদ্বোধক ও বিশেষ অতিথিবৃন্দ এবং চিকিৎসা সেবা নিতে আগত দরিদ্র, নারী-পুরুষ ,শিশুসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে সভার উদ্বোধন করেন।

সভায় বিভিন্ন বক্তা বক্তব্য শেষে ধর্মীয় আলোচনার পরে চক্ষু চিকিৎসা ক্যাম্পে ৩০০ জন রোগীর বিনামূল্যে চক্ষু পরীক্ষা, ১২০ জন রোগীর বিনামূল্যে চশমার পাওয়ার পরীক্ষা বা রিফ্লেকশন, ২৫০ জন রোগীকে বিনামূল্যে ঔষুধ বিতরণ, ২৫ জন রোগীকে বিনামূল্যে চশমা প্রদান ও ৩৫ জন রুগীকে বিনামূল্যে চোখের ছানি অপারেশনের জন্য কক্সবাজার বায়তুশরফ চক্ষু হাসপাতালে প্রেরণ করা হয়।

পরে সভাপতি আজ শুক্রবার ২২ মার্চ হ’তে শনিবার ২৩ মার্চ ভক্তাদের ষোড়শ প্রহর ব্যাপী হরি নাম কীর্তন শ্রবনের আহ্বান জানিয়ে উদ্বোধন অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।