প্রেস বিজ্ঞপ্তি: বাংলাদেশ ব্রহ্ম সনাতনী পরিষদের উদ্যোগে আজ শুক্রবার (২২ মার্চ)বিকাল ৩টায় চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে কুতুবদিয়াস্থ কৈয়ারবিল নিবাসী টকি প্রভা দেবীর উপর ভূমিদস্যু মহলের হামলার প্রতিবাদে এক মানববন্ধনের আয়োজন করা হয়েছে।
এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্রহ্ম সনাতনী পরিষদের চেয়ারম্যান নিতাই ভট্টাচার্য্য, সাংবাদিক অরুন নাথ, বাংলাদেশ ব্রহ্ম সনাতনী পরিষদের প্রচার সম্পাদক উজ্জ্বল চৈতন্য ব্রহ্মচারী, মাতাজি কাজল রানী, ভূক্তভোগী চিন্তাহরণ নাথ, টকি প্রভা দেবীসহ মন্দিরের অন্যান্য ভক্তবৃন্দ।
উল্লেখ্য যে, ভুক্তভোগী চিন্তাহরণ নাথ, টকি প্রভা দেবী বংশানুক্রমে ওয়ারিশী হিসেবে কুতুবদিয়াস্থ কৈয়ারবিল এলাকায় বসবাস করে আসছে। তফসীলোক্ত সম্পত্তি জমি থেকে পূর্ব পরিকল্পিতভাবে উচ্ছেদ করার লক্ষ্যে জমির চারিদিকে বেষ্টিত কাটা তারের বেড়া ও প্রশাসন কর্তৃক প্রদত্ত লাল পতাকা উপড়ে ফেলে দিয়ে ভুক্তভোগীকে বার বার হয়রানী করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে ভূমিদস্যু মহল।
এ ব্যাপারে সঠিক তদন্ত সাপেক্ষে সর্বস্তরের প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী।




