নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়ায় স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। উপজেলার বড়হাতিয়া ইউনিয়ন আজ বৃহস্পতিবার (২১ মার্চ)সকালবেলায় থেকে প্রথম এই পরিচয়পত্র বিতরণ কার্যক্রম শুরু করা হয়। এ উপলক্ষে বড়হাতিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। বেলা সাড়ে ১০টায় অনুষ্ঠিত অত্র অনুষ্ঠানে লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইনামুল হাছান সভাপতিত্ব করেন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোঃ ইউনুস আলী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগাম জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা এনামুল হক।

লোহাগাড়া উপজেলা নির্বাচন অফিসার মোঃ আব্দুল শুক্কুরের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন বড়হাতিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিজয় কুমার বড়ুয়া, লোহাগাড়া থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) খাইরুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ, শিক্ষক প্রতিনিধি, বড়হাতিয়া ইউনিয়ন পরিষদ সদস্যবৃন্দ ও স্মার্ট পরিচয়পত্র গ্রহীতাগণ।

অনুষ্ঠানে প্রধান অতিথিসহ বক্তাদের বক্তব্যে স্মার্ট জাতীয় পরিচয়পত্রের গুরুত্ব তুলে ধরা হয়।

উপজেলা নির্বাচন কর্মকর্তা বলেছেন, পর্যায়ক্রমে লোহাগাড়ার প্রতি ইউনিয়নেই এ পরিচয়পত্র বিতরণ করা হবে। উপজেলাধীন ৯ ইউনিয়নে ১ লাখ ৮০ হাজার ২৪৬জন স্মার্ট জাতীয় পরিচয়পত্র পাবেন।

এরমধ্যে লোহাগাড়ায় ২০হাজার ৬৯৬জন, বড়হাতিয়ায় ২২ হাজার ৪৮৪জন, আমিরাবাদে ২৬ হাজার ২৬২জন, পদুয়ায় ২৫ হাজার ১০৫জন, চরম্বায় ১৬ হাজার ৩১০জন, কলাউজানে ২০ হাজার ৩৮৩জন, পুটিবিলায় ১৪ হাজার ৮৯৪জন, চুনতিতে ২০ হাজার ৫৩জন ও আধুনগরে ১৪হাজার ৫৯জন।