মুহাম্মদ গিয়াস উদ্দিন, পেকুয়া: কক্সবাজার জেলার পেকুয়া উপজেলায় চকরিয়া খাদ্য গুদাম কর্মকর্তা ও ডিলারের যোগসাজশে খাদ্য বান্ধব কর্মসূচির উপকারভোগী হতদরিদ্র লোকজনের মাঝে দীর্ঘদিনের পুরাতন, পঁচা-দূর্গন্ধ ও পোকা ধরা নষ্ট নিম্নমানের চাউল বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ তুলেছেন ভুক্তভোগীরা। এ সকল চাউল চকরিয়া খাদ্যগুদাম থেকে সরবরাহ করে হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

পঁচা চাউল বিক্রির অভিযোগে আজ বুধবার (২০ মার্চ) দুপুর ‘১২টার দিকে পেকুয়া বাজার থেকে উপজেলা প্রশাসন ২১ বস্তা পঁচা চাউল জব্দ করেছে। জব্দকৃত চাউল পেকুয়া সদর ইউনিয়ন পরিষদের জিম্মায় দেওয়া হয়েছে।

জানা যায়, পেকুয়া উপজেলায় খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় পেকুয়া সদর ইউনিয়নের ১,২,৩ নম্বর ওয়ার্ড়ের ৫৫৯ জন উপকারভোগী হতদরিদ্র লোকজনের মাঝে গতকাল ২১ মার্চ ভর্তূকি মূল্যে প্রতিকেজি ১৫ টাকা কেজি ধরে চাল বিক্রি শুরু করেন। সকাল থেকে দুপুর পর্যন্ত প্রায় তিন শতাধিক উপকারভোগীকে পঁচা চাল বিক্রি করেন ডিলার সেকান্দর। এদিকে সচেতন কয়েকজন উপকারভোগী দুপুরে চালগুলো নিয়ে দেখেন দূর্ঘন্ধময় এবং খাবার অনুপযোগী। উপকারভোগীরা তাৎক্ষণিক বিষয়টি পেকুয়া উপজেলা প্রশানকে অবহিত করেন। পরে দুপুর ১২টার দিকে পেকুয়ার ইউএনও সরেজমিনে পরিদর্শন করে ২১ বস্তা পঁচা চাউল জব্দ করে সদর ইউনিয়ন পরিষদের জিম্মায় দেন।

জানা যায়, ৪৫০ টাকা দিয়ে ৩০ কেজি চাল পেকুয়া বাজারস্থ ডিলার সেকান্দরের দোকান সংগ্রহ করেন পেকুয়া সদর ইউনিয়নের ১,২,৩ নম্বর ওয়ার্ড়ের তালিকাভূক্ত হতদরিদ্র লোকজন। কিন্তু বাড়িতে গিয়ে চালের বস্তা খুলে দীর্ঘদিনের পুরাতন, পঁচা-দূর্গন্ধ ও পোকা ধরা নষ্ট চাল দেখতে পাওয়ায় হতদরিদ্র রোকজন হতাশ।

পেকুয়া সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড়ের একাধিক ভুক্তভোগীরা জানান, বর্তমানে যে চালগুলো ডিলার সেকান্দর দিচ্ছে তা পঁচা-দূর্গন্ধ ও পোকা ধরা নষ্ট চাল। খাওয়ার মত উপযুক্ত নয়। বিয়ষগুলো নিয়ে প্রতিবাদ করলেও কোন লাভ হয় না। নষ্ট চাল ফেরত দিতে আসলে ডিলাররা নানা রকম ভাবে গালিগালাজ করে। আর খাদ্য অফিসের লোকজনদের বললে কিছুই হয় না।

উপকারভোগীরা অভিযোগ করেছেন, চকরিয়া খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: নাছির উদ্দিন অনিয়মের আশ্রয় নিয়ে ডিলারের সাথে যোগসাজশ করে পেকুয়ার খাদ্যবান্দব কর্মসূচীর তালিকাভূক্ত হত দরিদ্র লোকজনের মাঝে পঁচা চাল বিক্রি করেন। বিগত ৫/৬ মাস ধরে চকরিয়া খাদ্য গুদাম থেকে পেকুয়ার সাত ইউনিয়নে ভিজিডি, জেলের সহায়তার চাউল ও নিম্নমানের সরবরাহ করা হয়েছে।

অভিযোগের ব্যাপারে জানতে চকরিয়া খাদ্য গুদাম কর্মকর্তা মো: নাছির উদ্দিন এর ব্যক্তিগত মুঠোফোন ০১৮৩২-৭৫৫৬৬০ নাম্বারে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।

পেকুয়া সদর ইউনিয়নের ১,২,৩ নম্বর ওয়ার্ড়ের খাদ্য বান্ধব কর্মসূচির ডিলার সেকান্দরের ভাই জানান, চকরিয়া খাদ্য গুদামের মাধ্যমে কক্সবাজারের জান্নাত অটো রাইস মিল কর্তৃপক্ষ তার কাছে নিম্নমানের চাউলগুলো সরবরাহ করেছেন। এখানে তার কোন দোষ নাই।

এ বিষয়ে পেকুয়া উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো: শহিদুল করিম এর সাখে যোগাযোগ করা হলে তিনি বলেন, আগে কখনো এরকম চাল উপকারভোগীদের মাঝে বিতরণ করা হয়নি। হয়তো চকরিয়া খাদ্য গুদাম থেকে ভূলে নিম্নমানের চালগুলো ডিলার সেকান্দর নিয়ে এসেছে।