আনোয়ারা প্রতিনিধি: আনোয়ারায় ক্রয়কৃত সম্পত্তি উপর প্রতিপক্ষরা জোর করে রাস্তা করার টেনশনে পেয়ার আহমদ সওদাগর নামে এক ব্যাক্তি মৃত্যুবরণ করেছে বলে অভিযোগ উঠেছে। আজ বুধবার (২০ মার্চ) পৌনে ১টায় এই ঘটনা ঘটেছে। ঘটনাটি এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছে।
আনোয়ারা উপজেলার উত্তর হাজীগাঁও গ্রামের বাসিন্দা মৃত্যু বরণকারী পেয়ার আহমেদের ছেলে মোহাম্মদ পারভেজ জানায়, গত কয়েকদিন ধরে আমাদের জায়গার উপরে রাস্তা করার জন্য একটি মহল চেষ্টা চালাচ্ছে। এ ব্যাপারে আনোয়ারা থানায় লিখিত অভিযোগ দেয়া হয়। বুধবার সকালে থানায় এ ব্যাপার নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আনোয়ারা থানা থেকে বের হয়ে কিছুদূর গেলে প্রতিপক্ষের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে হঠাৎ টেনশনে আমার বাবা অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
ইউপি সদস্য শাহেদ জানায়, পেয়ার আহমদের নিজস্ব জায়গার উপর জোর করে রাস্তা করা ব্যাপার নিয়ে টেনশন তার মৃত্যু হয়েছে। প্রতিপক্ষকরা পেয়ার আহমদকে নানাভাবে হয়রানী করে আসছে।
স্থানীয় বাসিন্দা মোঃ হাসান জানায়, কথা কাটাকাটিতে জনৈকা মহিলা পেয়ার আহমেদকে ধাক্কা দিলে তিনি মাটিতে পড়ে যান । পরে টেনশনে তার মৃত্যু হয়। পেয়ার আহমদ স্থানীয় মৃত দুদু মিয়ার পুত্র।




