প্রদীপ দাস, কক্সবাজার (সদর )প্রতিনিধি: বাংলাদেশ সীমান্তরেখা থেকে সরে গেছে মিয়ানমারের জান্তা নিয়ন্ত্রিত বাহিনী ও বিদ্রোহী আরকান আর্মি মধ্যকার সংঘাতের স্থল । তবুও জান্তা বাহিনীর অন্তত ১৭৯ জন সদস্য গত সপ্তাহে পালিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করেছে। এখন আরও ২ শতাধিক সদস্য কয়েকদিন ধরে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করছেন বলে বিবিসির সাংবাদিক ও স্থানীয় জনপ্রতিনিধি ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাকারিয়া বলেছেন,এমন কোন তথ্য তার জানা নেই।গত ফেব্রুয়ারিতে সীমান্ত চৌকিগুলিতে আরকান আর্মির অভিযানের তীব্রতায় টিকতে না পেরে বাংলাদেশে পালিয়ে এসেছিলেন মিয়ানমারের বর্ডার গার্ড, পুলিশ বা বিজেপির সদস্যরা। পরে অবশ্য তাদের সবাইকে ফেরত পাঠানো হয় । সীমান্তের অপর পাশে দু’পক্ষের সংজ্ঞাতের কাছাকাছি থাকা বাংলাদেশের গ্রামগুলোতেও হতাহতের ঘটনা ঘটে । সেবার ঘটনার কেন্দ্রবিন্দু ছিল গুন্দুম সীমান্ত ।বর্তমানে নাইক্ষংছড়ি সদর ইউনিয়ন হয়ে অনুপ্রবেশের ঘটনা ঘটেছে ।
তিনি আরো বলেন, গত সপ্তাহে আসা ১৭৯ জন বর্তমানে বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজেপির হেফাজতে রয়েছেন। তাদের রাখা হয়েছে বর্ডার গার্ড সরকারী প্রাথমিক বিদ্যালয়ে। রোববার তারা অনুপ্রবেশে চেষ্টা করেছিলেন বলে জানা যাচ্ছে। বিজিবির কঠোর প্রহরার কারণে তারা আর পেরে উঠেননি। বর্তমানে তারা সীমানার নিকটবর্তী স্থানে অবস্থানরত।




