নিজস্ব প্রতিনিধি,সাতকানিয়া : সাতকানিয়ায় গাড়িতে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দু’টি মাইক্রোবাস সম্পূর্ণ পুড়ে গেছে। গত শুক্রবার গভীর রাতে পৌরসভার ১নম্বর ওয়ার্ড ঘাটিয়াপাড়া গ্যারেজে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত মাইক্রোবাসের চালক মো. মামুন বলেন, গভীর রাত ২টার দিকে গাড়িটি গ্যারেজে রেখে আমি বাসায় চলে যায়। ১৫ থেকে ২০মিনিটের মধ্যে আমার গাড়িটিতে আগুন লাগে। খবর পেয়ে গ্যারেজের সামনে গেলেও সিলিন্ডার বিস্ফোরণের ভয়ে কাছে যায়নি। পরে আমার গাড়ির পাশে থাকা অপর একটি টিআরএক্স মাইক্রোবাসে আগুন লাগে। পরে ওই মাইক্রোবাসে থাকা সিলিন্ডারগুলো বিস্ফোরণ হয়ে পুরো এলাকা ক্ষেপে উঠে। তবে, গাড়ি ছাড়া আশ-পাশের কোন ঘর-বাড়ির ক্ষতি হয়নি।

মাইক্রোবাসের মালিক মো. ওচমান জানান, নোহা ও মাইক্রোবাস (টিআরএক্স) দু’টির দাম ৪০লক্ষাধিক টাকা।

স্থানীয় পৌরসভার ১নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এনামুল কবির বলেন, সিলিন্ডার বিস্ফোরণ হয়ে দুই কিলোমিটার এলাকা কেঁপে উঠে। এতে লোকজন আতংকিত হয়ে পড়ে।

সাতকানিয়া ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর সিনিয়র স্টেশন কর্মকর্তা হুমায়ুন কার্ণায়েন খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রনে আনার বিষয়টি নিশ্চিত করেন।